Shopping cart

TnewsTnews
  • Home
  • Important
  • ৯২ শতাংশের বেশি ভোট! বাংলায় কি বদলের ইঙ্গিত? শাহের বার্তায় জোর জল্পনা
রাজ্য

৯২ শতাংশের বেশি ভোট! বাংলায় কি বদলের ইঙ্গিত? শাহের বার্তায় জোর জল্পনা

amit shah 12
Email :14

পশ্চিমবঙ্গের প্রথম দফার নির্বাচনে রেকর্ড সংখ্যক ভোট পড়েছে। বৃহস্পতিবার ১৫২টি আসনে ভোটগ্রহণ হয়। রাত পর্যন্ত ভোটের হার ৯২ শতাংশেরও বেশি ছাড়িয়ে যায়। নির্বাচন কমিশনের শেষ তথ্য অনুযায়ী, প্রথম দফায় ভোটদানের হার দাঁড়িয়েছে ৯২.৫২ শতাংশ (Amit Shah)।

এই বিপুল ভোটের হার দেখে আত্মবিশ্বাসী বিজেপি শিবির। ভোটের দিনই সাধারণ মানুষকে উৎসাহের সঙ্গে ভোট দেওয়ার জন্য ধন্যবাদ জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

সামাজিক মাধ্যমে অমিত শাহ (Amit Shah) লেখেন, পশ্চিমবঙ্গে প্রথম দফার ভোটে মানুষ গণতন্ত্রের উৎসবে অংশ নিয়ে সব রেকর্ড ভেঙে দিয়েছেন। তিনি বলেন, এত শান্তিপূর্ণ ও সুরক্ষিতভাবে ভোট সম্পন্ন করার জন্য নির্বাচন কমিশন, কেন্দ্রীয় বাহিনীর জওয়ান এবং পশ্চিমবঙ্গ পুলিশকে ধন্যবাদ জানানো উচিত। তাঁর মতে, এই ভোট বাংলায় সুশাসনের এক নতুন সময়ের ইঙ্গিত দিচ্ছে।

শুধু কেন্দ্রীয় নেতৃত্বই নয়, রাজ্য বিজেপির নেতারাও ফল নিয়ে আত্মবিশ্বাসী (Amit Shah)। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দাবি করেছেন, প্রথম দফার ১৫২টি আসনের মধ্যে ১২৫টিতেই বিজেপি জয় পাবে।

রাজনৈতিক মহলের একাংশ মনে করছে, অমিত শাহের এই মন্তব্যে স্পষ্ট ইঙ্গিত রয়েছে। রেকর্ড ভোট এবং শান্তিপূর্ণ নির্বাচনকে সামনে রেখে বিজেপি ইতিমধ্যেই নিজেদের সাফল্যের বার্তা দিতে চাইছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts