ভোটের আগেই তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগ দিয়েছেন বাদুড়িয়ার বিধায়ক কাজী আব্দুর রহিম (Congress Candidate)। এবার কংগ্রেসের প্রার্থী হিসেবে নির্বাচনী প্রচারে নেমেছেন তিনি। কিন্তু প্রচারের মাঝেই প্রকাশ্য সভা থেকে এমন কথা বললেন, যা ঘিরে শুরু হয়েছে জোর রাজনৈতিক বিতর্ক (Congress Candidate)।
বৃহস্পতিবার এক সভায় কাজী আব্দুর রহিম বলেন, তাঁকে ভুল না বুঝতে। তিনি (Congress Candidate) স্বীকার করেন, জীবনে ভুল করেছিলেন। তাঁর কথায়, তৃণমূল তাঁকে ব্যবহার করার জন্য দলে নিয়েছিল, কিন্তু তখন তিনি তা বুঝতে পারেননি। পরে নিজের ভুল বুঝতে পেরে তা শুধরে নিয়েছেন। তিনি আরও বলেন, একজন মানুষ একবার ভুল করলে তাকে অপরাধী বলা যায় না। তিনি ভুল করেছেন, তাই মানুষের কাছে ক্ষমা চাইছেন।
সভা থেকে তিনি (Congress Candidate) আরও জানান, বিধায়ক হয়ে মানুষের জন্য তিনি তেমন কিছু করতে পারেননি। তাই বাদুড়িয়ার মানুষের কাছে তিনি ক্ষমা প্রার্থনা করেছেন। পরে নিজের বক্তব্যের ব্যাখ্যা দিতে গিয়ে তিনি বলেন, বিপুল ভোটে জিতেও এলাকার মানুষের জন্য কাজ করতে না পারা তাঁর ব্যর্থতা। তৃণমূলে যোগ দেওয়াটাই তাঁর ভুল ছিল বলেও দাবি করেন তিনি।
এই মন্তব্য সামনে আসতেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র প্রতিক্রিয়া। বিজেপি থেকে তৃণমূল, সব শিবিরই এই নিয়ে সরব হয়েছে। বিজেপির পক্ষ থেকে বলা হয়েছে, তৃণমূল মানুষকে ব্যবহার করে। ভালো মানুষ সেখানে বেশিদিন থাকতে পারেন না বলেও কটাক্ষ করা হয়েছে।
অন্যদিকে তৃণমূলের স্থানীয় নেতৃত্বের দাবি, কাজী আব্দুর রহিম এখনও তৃণমূলের বিধায়ক। তিনি বিধায়ক পদ থেকে ইস্তফা দেননি। তৃণমূলের অভিযোগ, পাঁচ বছরে তিনি মানুষের জন্য কোনও কাজ করেননি। এবার টিকিট না পাওয়ার হতাশা থেকেই তিনি এমন মন্তব্য করছেন।
তৃণমূল এ বার ৭৪ জন বিদায়ী বিধায়ককে টিকিট দেয়নি। সেই তালিকায় ছিলেন কাজী আব্দুর রহিমও। প্রার্থী তালিকা প্রকাশের এক দিনের মধ্যেই তিনি দিল্লিতে গিয়ে কংগ্রেসে যোগ দেন। তাঁর জায়গায় বাদুড়িয়া কেন্দ্র থেকে নতুন মুখকে প্রার্থী করেছে তৃণমূল।
ভোটের আগে তাঁর এই ক্ষমা চাওয়া এবং বিস্ফোরক মন্তব্যে বাদুড়িয়ার রাজনীতিতে নতুন করে উত্তাপ ছড়িয়েছে।













