ট্যাক্সি চালকদের জন্য বড় ঘোষণা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। কলকাতার নিউটাউনে এক অনুষ্ঠানে তিনি জানান, ‘ভারত ট্যাক্সি’ প্রকল্পে এবার পশ্চিমবঙ্গের ট্যাক্সি চালকরাও যুক্ত হবেন। এই প্রকল্পে চালকরাই গাড়ির মালিক হওয়ার পাশাপাশি কোম্পানিরও অংশীদার হবেন।
অমিত শাহ (Amit Shah) বলেন, “আমরা ট্যাক্সি ড্রাইভারদের জায়গায় সারথীর ভাবনা নিয়ে এসেছি। সারথীকেই কোম্পানির মালিক বানিয়ে সমবায় ভিত্তিক ভারত ট্যাক্সি চালু হয়েছে। বাংলার ট্যাক্সি পরিষেবাও এবার এই প্রকল্পের সঙ্গে যুক্ত হচ্ছে।”
তিনি (Amit Shah) আরও জানান, পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে এই বিষয়ে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। ফলে কোনও চালককে আর শুধুমাত্র ড্রাইভার হিসেবে কাজ করতে হবে না। তিনি নিজের গাড়ির মালিক হবেন এবং একইসঙ্গে ভারত ট্যাক্সি কোম্পানিরও অংশীদার হবেন।
এই অনুষ্ঠানে সমবায় সংক্রান্ত পরিষেবা সহজ করার জন্য একটি নতুন পোর্টালেরও সূচনা করেন অমিত শাহ। তাঁর মতে, এই উদ্যোগ চালকদের আর্থিকভাবে স্বনির্ভর করে তুলবে এবং সমবায় ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে (Amit Shah)।
অমিত শাহ এদিন পশ্চিমবঙ্গের বর্তমান সরকার ও প্রশাসনিক কাজেরও প্রশংসা করেন। তিনি বলেন, “বিজেপি সোনার বাংলার স্বপ্ন পূরণে কাজ করবে। শিক্ষিত, সুরক্ষিত ও সমৃদ্ধ বাংলা গড়াই আমাদের লক্ষ্য।”












