Shopping cart

TnewsTnews
  • Home
  • রাজ্য
  • ‘বাংলা ৫০ বছর এগিয়ে ভারতকে পথ দেখিয়েছে’— শব্দলোক উদ্বোধনে অমিত শাহের বড় মন্তব্য
রাজ্য

‘বাংলা ৫০ বছর এগিয়ে ভারতকে পথ দেখিয়েছে’— শব্দলোক উদ্বোধনে অমিত শাহের বড় মন্তব্য

amit shah 4
Email :7

কলকাতার ন্যাশনাল লাইব্রেরিতে দেশের প্রথম ভাষা বিষয়ক জাদুঘর ‘শব্দলোক’-এর উদ্বোধন করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। অনুষ্ঠানে তিনি বাংলার সংস্কৃতি ও ভাষার ভূয়সী প্রশংসা করে বলেন, বাংলা বহু দশক ধরে ভারতকে পথ দেখিয়েছে।

অমিত শাহ (Amit Shah) বলেন, “মানুষ ভাষাকে তৈরি করেনি, ভাষাই মানুষকে তৈরি করেছে। ভাষা ছাড়া কোনও দেশের সংস্কৃতি, ঐতিহ্য ও ভাবনা প্রকাশ সম্পূর্ণ হতে পারে না।” তিনি মাতৃভাষার গুরুত্বের উপর জোর দিয়ে বলেন, নিজের ভাষাকে কখনও ভুলে যাওয়া উচিত নয়।

বাংলার সাংস্কৃতিক ঐতিহ্যের কথা বলতে গিয়ে তিনি (Amit Shah) রবীন্দ্রনাথ ঠাকুর, ঋষি অরবিন্দ এবং বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় -এর নাম উল্লেখ করেন। তাঁর কথায়, “বাংলা এমন এক ভূমি, যেখানে রবীন্দ্রনাথ জন্মেছেন। ঋষি অরবিন্দকে না পড়ে ভারতকে সম্পূর্ণ বোঝা যায় না।” তিনি আরও বলেন, ভাষার মাধ্যমে একটি দেশের সংস্কৃতি, ঐতিহ্য ও ইতিহাসকে বোঝা যায়। শব্দলোক সেই কাজই করবে। এই জাদুঘর ভারতের ভাষাগত ও সাংস্কৃতিক ঐতিহ্যকে নতুনভাবে তুলে ধরবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানান, অমিত শাহ (Amit Shah) তাঁকে একটি চিঠি লিখেছেন, যেখানে বাংলা ভাষার মর্যাদা ও গুরুত্ব নিয়ে কথা বলা হয়েছে। আগামীকাল বিধানসভায় সেই চিঠি সম্পর্কে বিস্তারিত জানাবেন বলেও তিনি জানান।

শব্দলোক জাদুঘরে প্রাথমিকভাবে ৯টি গ্যালারি চালু হয়েছে। সেখানে আদি শব্দ, মাতৃভাষা, নব রস, ভাষার বিবর্তন, মৌখিক ঐতিহ্য, সর্বজনীন সংলাপ এবং পাবলিক লাইব্রেরির ইতিহাস তুলে ধরা হয়েছে। আধুনিক প্রযুক্তির সাহায্যে ২২টি ভারতীয় ভাষার শব্দভাণ্ডার, ধ্বনির পরিবর্তন এবং ইতিহাস দর্শকদের সামনে উপস্থাপন করা হচ্ছে (Amit Shah)।

জাদুঘরের অন্যতম আকর্ষণ হল একটি নির্দিষ্ট শব্দের শতাব্দীজুড়ে বিবর্তনের ইতিহাস। কোনও শব্দ হাজার বছর আগে কীভাবে উচ্চারিত হত এবং সময়ের সঙ্গে তার অর্থ ও রূপ কীভাবে বদলেছে, তা এখানে জানা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts