Shopping cart

TnewsTnews
  • Home
  • Important
  • কাজের সময় বসে বসে আড্ডা! ভোটের মুখে ভবানীপুরে ৩ ম্যাজিস্ট্রেট সাসপেন্ড
রাজ্য

কাজের সময় বসে বসে আড্ডা! ভোটের মুখে ভবানীপুরে ৩ ম্যাজিস্ট্রেট সাসপেন্ড

election commission a
Email :3

ভোটের মুখে ফের বড় পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। ভবানীপুরে ফ্লাইং স্কোয়াডের দায়িত্বে থাকা তিনজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটকে সরিয়ে দেওয়া হয়েছে। তাঁদের বিরুদ্ধে কর্তব্যে গাফিলতির অভিযোগ ওঠার পর এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে কমিশন সূত্রে জানা গেছে (Election Commission)।

সরিয়ে দেওয়া হয়েছে সুরঞ্জন দাস, সত্যরঞ্জন পাল এবং সৌভিক নন্দীকে। কমিশনের তরফে জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, তিনজনই ডিউটির সময় দায়িত্বে অবহেলা করেছেন (Election Commission)।

অভিযোগ অনুযায়ী, গত ১৭ তারিখ রাত ৯টা থেকে ১৮ তারিখ সকাল ৭টা পর্যন্ত তাঁরা ভবানীপুর এলাকায় ফ্লাইং স্কোয়াডের দায়িত্বে ছিলেন। কিন্তু ওই সময়ে তাঁরা প্রয়োজনীয় নজরদারি না করে ভবানীপুর থানার সামনে বসেছিলেন বলে অভিযোগ ওঠে। বিষয়টি নজরে আসে আয়-ব্যয় পর্যবেক্ষক দলের একটি সারপ্রাইজ ভিজিটে। এরপরই এই ঘটনায় রিপোর্ট জমা পড়ে কমিশনে (Election Commission)।

তার ভিত্তিতেই দ্রুত পদক্ষেপ করে তিনজন আধিকারিককে সরিয়ে দেওয়া হয় বলে জানা গেছে।

এদিকে ভোটের আগেই কমিশন আরও কড়া অবস্থান নিয়েছে। যাঁদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে, তাঁদের মঙ্গলবারের মধ্যেই আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশ না মানলে পুলিশ তাঁদের গ্রেপ্তার করবে বলেও জানানো হয়েছে (Election Commission)।

আগামী বৃহস্পতিবার রাজ্যে প্রথম দফার ভোট। মোট ১৫২টি আসনে ভোটগ্রহণ হবে। এর মধ্যে উত্তরবঙ্গের সব আসন এবং দক্ষিণবঙ্গের বেশ কিছু গুরুত্বপূর্ণ আসন রয়েছে। তাই ভোটের আগে নিরাপত্তা ও প্রশাসনিক ব্যবস্থায় বিশেষ নজর রাখছে কমিশন।

কমিশনের নজরে রয়েছে রাজ্যের আটটি জেলা, যেগুলিকে অতি স্পর্শকাতর ও সংবেদনশীল হিসেবে চিহ্নিত করা হয়েছে। মালদা, মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, কোচবিহার, জলপাইগুড়ি এবং উত্তর দিনাজপুর—এই জেলাগুলিতে বিশেষ নজরদারি চলছে।

গত ১৫ বছরের ভোট সংক্রান্ত পরিস্থিতি বিশ্লেষণ করেই এই কড়া সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts