Shopping cart

TnewsTnews
  • Home
  • দেশ
  • ভোরেই কেঁপে উঠল মণিপুর! আতঙ্কে ঘরছাড়া মানুষ
দেশ

ভোরেই কেঁপে উঠল মণিপুর! আতঙ্কে ঘরছাড়া মানুষ

earthquake
Email :11

মঙ্গলবার ভোরে বড় ভূমিকম্পে কেঁপে উঠল মণিপুর। সকাল প্রায় ৬টা নাগাদ রিখটার স্কেলে ৫.২ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল মণিপুরের কামজং জেলা। মাটি থেকে প্রায় ৬২ কিলোমিটার গভীরে এই কম্পন সৃষ্টি হয় বলে জানিয়েছে জাতীয় ভূকম্পন কেন্দ্র (Earthquake)।

কম্পনের তীব্রতা এতটাই ছিল যে মণিপুরের পাশাপাশি অসম, নাগাল্যান্ড, মেঘালয় ও ত্রিপুরাতেও তা অনুভূত হয়। কিছুক্ষণের জন্য আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা উত্তর-পূর্বে। অনেকেই ভোরবেলা ঘুম থেকে উঠে আতঙ্কে ঘর থেকে বাইরে বেরিয়ে আসেন (Earthquake)।

তবে এখন পর্যন্ত এই ভূমিকম্পে বড় কোনও ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর পাওয়া যায়নি, যা কিছুটা স্বস্তির খবর হিসেবে ধরা হচ্ছে (Earthquake)।

উল্লেখযোগ্য বিষয় হলো, সাম্প্রতিক বছরগুলোতে বারবার ভূমিকম্পের ঘটনা ঘটছে উত্তর-পূর্ব ভারতে। বিজ্ঞানীদের মতে, এই অঞ্চলটি টেকটনিক প্লেটের সংঘর্ষ অঞ্চলে অবস্থিত। ভারতীয় প্লেট ধীরে ধীরে ইউরেশীয় প্লেটের দিকে সরে যাওয়ায় হিমালয় ও উত্তর-পূর্ব অঞ্চলে চাপ তৈরি হচ্ছে, যার ফলে বারবার ভূকম্পন ঘটে (Earthquake)।

এই এলাকায় একাধিক সক্রিয় ফল্ট লাইন রয়েছে। তাই মাঝারি ও ছোট ভূমিকম্প এখানে প্রায়ই দেখা যায়। ভারতের ভূমিকম্প মানচিত্র অনুযায়ী উত্তর-পূর্ব অঞ্চলকে সর্বোচ্চ ঝুঁকিপূর্ণ ‘জোন পাঁচ’-এর মধ্যে রাখা হয়েছে।

Related Tags:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts