Shopping cart

TnewsTnews
  • Home
  • Important
  • মমতাকে হারানোর পরেই বড় বার্তা শুভেন্দুর! কী বললেন তিনি
রাজ্য

মমতাকে হারানোর পরেই বড় বার্তা শুভেন্দুর! কী বললেন তিনি

suvendu Adhikari 6
Email :2

ভবানীপুর কেন্দ্র থেকে জিতে নিজের জয়ের শংসাপত্র হাতে তুলে নিলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। প্রায় ১৫ হাজার ১১৪ ভোটে জয় পেয়েছেন তিনি। দীর্ঘদিন এই কেন্দ্রকে নিজের শক্ত ঘাঁটি হিসেবে ধরে রেখেছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু এবার সেই নিজের ঘরেই হারতে হল তাঁকে।

পাঁচ বছর আগে নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) কাছে পরাজিত হয়েছিলেন মমতা। সেই সময় ভবানীপুরকে তিনি ‘বড়বোন’ এবং নন্দীগ্রামকে ‘মেজোবোন’ বলে উল্লেখ করেছিলেন। নন্দীগ্রামে হারার পর এবার ভবানীপুরেও একই প্রতিপক্ষের কাছে পরাজয়, যা রাজনৈতিকভাবে বড় ধাক্কা বলেই মনে করা হচ্ছে।

জয়ের পর শুভেন্দু অধিকারী বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানো খুবই গুরুত্বপূর্ণ ছিল। তাঁর মতে, এই ফল মমতার রাজনৈতিক জীবনের বড় মোড়। তিনি দাবি করেন, বিভিন্ন সম্প্রদায়ের মানুষ তাঁকে সমর্থন করেছেন এবং এই জয় তাঁদের আশীর্বাদের ফল (Suvendu Adhikari)।

শুভেন্দু (Suvendu Adhikari) আরও জানান, অন্য দলের বহু ভোটারও তাঁকে সমর্থন করেছেন। তিনি তাঁদের প্রতিও কৃতজ্ঞতা জানিয়েছেন। পাশাপাশি বলেন, এই ফল শুধু একটি কেন্দ্রের জয় নয়, বরং বৃহত্তর রাজনৈতিক পরিবর্তনের ইঙ্গিত বহন করছে।

ভোটের এই ফলাফল বাংলার রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করেছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। ভবানীপুরের মতো গুরুত্বপূর্ণ কেন্দ্রে এই ফল আগামী দিনের রাজনীতিতে বড় প্রভাব ফেলতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts