গত ২৯ মার্চ দীঘা সংলগ্ন তালসারিতে একটি ওয়েব সিরিজের শুটিং চলাকালীন মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারান তরুণ অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। সমুদ্রের নোনা জলে ঘটে যাওয়া এই ঘটনায় টলিউডে শোকের ছায়া নেমে আসে (Rahul Death)।
শুটিং চলাকালীন সহ-অভিনেত্রী শ্বেতা মিশ্রও সেখানে উপস্থিত ছিলেন (Rahul Death)। তিনি নিরাপদে ফিরে আসলেও রাহুলের মৃত্যু ঘিরে এখনো রহস্য কাটেনি। ঘটনার ২২ দিন পরেও কীভাবে এই দুর্ঘটনা ঘটল, তা নিয়ে প্রশ্ন উঠছে সহকর্মী থেকে শুরু করে সাধারণ মানুষের মধ্যেও।
রাহুলের মৃত্যুর পর থেকেই শ্বেতা মিশ্রকে ঘিরে নানা আলোচনা শুরু হয়েছে। যদিও তিনি প্রকাশ্যে এই বিষয়ে কোনও মন্তব্য করেননি, তবে সামাজিক মাধ্যমে তাঁর ফ্যান পেজ থেকে একাধিক ইঙ্গিতপূর্ণ পোস্ট শেয়ার করা হচ্ছে।
সম্প্রতি তাঁর একটি ছবি পোস্ট করে লেখা হয়েছে, “তোমার অনুমতি ছাড়া কেউ তোমাকে ছোট করে দেখাতে পারবে না।” পাশাপাশি তাঁর প্রোফাইল ছবিও বদলে ফেলা হয়েছে, যেখানে তাঁকে পাহাড়ের কিনারায় বসে থাকতে দেখা যাচ্ছে (Rahul Death)।
এই ঘটনার পর থেকেই নেটিজেনদের একাংশ রাহুলের মৃত্যুর সঠিক কারণ জানতে চেয়ে সরব হয়েছেন। অনেকেই দাবি করেছেন, ঘটনার সত্য সামনে আনা হোক এবং তদন্তের অগ্রগতি প্রকাশ করা হোক (Rahul Death)।
রাহুলের মৃত্যুর পর থেকেই কলকাতা ও ওড়িশা পুলিশ যৌথভাবে তদন্ত চালাচ্ছে। তবে এখনও পর্যন্ত মৃত্যুর সঠিক কারণ নিয়ে ধোঁয়াশা কাটেনি।
অন্যদিকে, শ্বেতার পাশে দাঁড়িয়েছেন তাঁর সহ-অভিনেত্রী অনিন্দিতা রায়চৌধুরী। তিনি জানিয়েছেন, শ্বেতা আইনের প্রতি সম্পূর্ণ আস্থাশীল এবং প্রয়োজনে সমস্ত তথ্য তদন্তকারীদের সামনে তুলে ধরবেন।
এই ঘটনাকে কেন্দ্র করে টলিপাড়ায় এখন চরম চাঞ্চল্য তৈরি হয়েছে। রাহুলের মৃত্যু কি নিছক দুর্ঘটনা, নাকি এর পিছনে আরও কিছু রহস্য রয়েছে—এই প্রশ্নের উত্তরই এখন খুঁজছে সকলেই।










