Shopping cart

TnewsTnews
  • Home
  • Important
  • লোডশেডিং ঠেকাতে বড় প্রস্তুতি! গণনার আগে কমিশনের কড়া পদক্ষেপ
রাজ্য

লোডশেডিং ঠেকাতে বড় প্রস্তুতি! গণনার আগে কমিশনের কড়া পদক্ষেপ

election commission a
Email :2

রাজ্যে বিধানসভা ভোটের ফল ঘোষণার আর মাত্র কয়েক ঘণ্টা বাকি। এই পরিস্থিতিতে গণনার দিন যাতে কোনও সমস্যা না হয়, তার জন্য আগাম একাধিক ব্যবস্থা নিয়েছে নির্বাচন কমিশন (Election Commission)। রবিবার সন্ধ্যায় সাংবাদিক বৈঠকে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল জানান, বিশেষভাবে নজর দেওয়া হয়েছে গণনাকেন্দ্রের বিদ্যুৎ পরিষেবার উপর।

তিনি বলেন, আগের নির্বাচনে বিদ্যুৎ বিভ্রাট নিয়ে যে অভিযোগ উঠেছিল, তা মাথায় রেখেই এবার সবরকম প্রস্তুতি নেওয়া হয়েছে। বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে বিদ্যুৎ সংস্থা ও সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে একাধিকবার বৈঠক করা হয়েছে। প্রয়োজনে বিকল্প ব্যবস্থাও রাখা হয়েছে (Election Commission)।

গণনার দিন বিদ্যুৎ চলে গেলে যাতে কোনও সমস্যা না হয়, তার জন্য সব কেন্দ্রেই পর্যাপ্ত জেনারেটরের ব্যবস্থা রাখা হয়েছে (Election Commission)। পাশাপাশি বিদ্যুৎ দপ্তরের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে। রবিবার রাতেও দপ্তরের শীর্ষ আধিকারিকদের সঙ্গে কথা বলা হবে বলে জানিয়েছেন তিনি।

আবহাওয়ার দিক থেকেও কিছুটা উদ্বেগ রয়েছে। ঝড়বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর। ফলে বিদ্যুৎ বিভ্রাটের আশঙ্কা থাকলেও, তাতে যাতে গণনায় কোনও প্রভাব না পড়ে, সেই ব্যবস্থা আগে থেকেই করা হয়েছে (Election Commission)।

সব মিলিয়ে, আগের মতো কোনও বিতর্ক যাতে তৈরি না হয়, সেই কারণে সর্বোচ্চ সতর্কতা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মুখ্য নির্বাচনী আধিকারিক। এখন সব প্রস্তুতি শেষ, নজর শুধু ফল ঘোষণার দিকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts