দিল্লির শাহদরা এলাকার বিবেক বিহারে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে চাঞ্চল্য ছড়িয়েছে (Fire breaks out)। একটি চারতলা আবাসিক ভবনে আগুন লেগে অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে প্রশাসন। আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। আগুন দ্রুত ছড়িয়ে পড়ে ভবনের দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ তলায়। মুহূর্তের মধ্যে গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে (Fire breaks out)।
রবিবার ভোর প্রায় তিনটে সাতচল্লিশ মিনিট নাগাদ দমকলের কাছে আগুন লাগার খবর পৌঁছায় (Fire breaks out)। সঙ্গে সঙ্গেই পুলিশ, দমকল এবং বিপর্যয় মোকাবিলা দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। সেই সময় বহু মানুষ ঘরের ভিতরে আটকে পড়েছিলেন। দমকল কর্মীরা দ্রুত ব্যবস্থা নিয়ে প্রায় দশ থেকে পনেরো জনকে উদ্ধার করেন। তাঁদের মধ্যে অন্তত দু’জন আহত হন এবং তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে (Fire breaks out)।
আগুন নেভানোর জন্য দমকলের বারোটি ইঞ্জিন নামানো হয়। দীর্ঘ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে এলেও ভবনের উপরের তলাগুলিতে এখনও ধোঁয়া রয়েছে। তাই সেখানে তল্লাশি অভিযান চালানো হচ্ছে। পুলিশ জানিয়েছে, কীভাবে আগুন লাগল তা খতিয়ে দেখা হচ্ছে (Fire breaks out)।
স্থানীয় এক বাসিন্দার দাবি, শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র ফেটে যাওয়ার কারণে এই আগুন লাগতে পারে। যদিও এই দাবির কোনও সরকারি নিশ্চিতকরণ এখনও হয়নি। মৃতদের পরিচয় এখনও পুরোপুরি জানা যায়নি এবং তদন্ত চলছে।
এই মর্মান্তিক ঘটনাকে ঘিরে রাজনৈতিক প্রতিক্রিয়াও শুরু হয়েছে। এক রাজনৈতিক নেতা দিল্লির মুখ্যমন্ত্রীর তীব্র সমালোচনা করে বলেছেন, আগের অগ্নিকাণ্ড থেকে শিক্ষা নেয়নি সরকার। ফলে আবারও এমন ভয়াবহ দুর্ঘটনা ঘটল।













