Shopping cart

TnewsTnews
  • Home
  • Important
  • গ্যাংওয়ারে শেষ কুখ্যাত রাজা! নিজের বন্দুকেই গুলি, ভোরের রক্তাক্ত ঘটনায় চাঞ্চল্য
রাজ্য

গ্যাংওয়ারে শেষ কুখ্যাত রাজা! নিজের বন্দুকেই গুলি, ভোরের রক্তাক্ত ঘটনায় চাঞ্চল্য

criminal raja dutta edit
Email :3

গ্যাংওয়ারের জেরে উত্তর দমদমে খুন হল কুখ্যাত দুষ্কৃতী রাজা দত্ত (Raja Dutta)। সোমবার ভোররাতে বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের খলিসাকোটা এলাকায় রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয় তাঁকে। অভিযোগ, তাঁর নিজের বন্দুক ছিনিয়ে নিয়েই খুব কাছ থেকে গুলি চালানো হয়। এই ঘটনায় রাজা দত্তের আরও দুই সহযোগী গুলিবিদ্ধ হয়েছেন। তাঁদের আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনায় এখনও পর্যন্ত পাঁচজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ (Raja Dutta)।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার ভোররাতে রাজা দত্ত (Raja Dutta) তাঁর কয়েকজন সহযোগীকে নিয়ে খলিসাকোটা এলাকায় পৌঁছন। সেই সময় অন্য একটি দুষ্কৃতী দলের সঙ্গে তাঁদের বচসা শুরু হয়। মুহূর্তের মধ্যেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ, সেই সময় রাজা দত্তের কাছ থেকে আগ্নেয়াস্ত্র ছিনিয়ে নিয়ে তাঁকেই লক্ষ্য করে গুলি চালানো হয়। খুব কাছ থেকে গুলি লাগায় ঘটনাস্থলেই গুরুতর জখম হন তিনি। তাঁর দুই সহযোগীও গুলিবিদ্ধ হন।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। আহতদের উদ্ধার করে আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা রাজা দত্তকে মৃত বলে ঘোষণা করেন। অন্য দুই আহতের চিকিৎসা চলছে (Raja Dutta)।

ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। কারা এই হামলার সঙ্গে জড়িত, তা জানতে আশপাশের এলাকার নজরদারি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। পাঁচজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। গ্যাংওয়ারের কারণ, হামলার পরিকল্পনা এবং এর সঙ্গে আর কারা জড়িত, সব দিকই খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

উল্লেখ্য, এর আগেও বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে সংলগ্ন এলাকায় একাধিকবার গুলি ও দুষ্কৃতী সংঘর্ষের ঘটনা ঘটেছে। ফের একই এলাকায় এমন রক্তাক্ত ঘটনার পর নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts