Shopping cart

TnewsTnews
  • Home
  • জেলা
  • ভোটের আগের দিন সীমান্তে বড় ধাক্কা! বাইকের সিটের নিচে লুকোনো লাখ লাখ টাকা উদ্ধার
জেলা

ভোটের আগের দিন সীমান্তে বড় ধাক্কা! বাইকের সিটের নিচে লুকোনো লাখ লাখ টাকা উদ্ধার

money recover from bangladesh
Email :2

ভোট গণনার ঠিক আগের দিন উত্তর চব্বিশ পরগনার স্বরূপনগর থানার তারালি সীমান্ত এলাকায় বড় সাফল্য পেল সীমান্ত রক্ষীবাহিনী এবং পুলিশ। প্রায় নয় লক্ষ টাকার বাংলাদেশি মুদ্রা-সহ এক ভারতীয় যুবককে গ্রেফতার করা হয়েছে (Money Recover)। ধৃতের নাম ইলিয়াস গাজি, তার বাড়ি ওই এলাকারই বাসিন্দা।

সীমান্তে কড়া নজরদারির মধ্যেই ইলিয়াস একটি মোটরসাইকেলে করে এলাকায় ঘোরাঘুরি করছিল (Money Recover)। তার আচরণ সন্দেহজনক মনে হওয়ায় দায়িত্বে থাকা জওয়ানরা তাকে থামিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেন। এরপর বাইকটি তল্লাশি করা হলে চমকে ওঠেন জওয়ানরা। বাইকের সিটের নিচে বিশেষভাবে লুকিয়ে রাখা একটি ব্যাগ থেকে উদ্ধার হয় বান্ডিল বান্ডিল টাকা। সবকটিই বাংলাদেশি মুদ্রা, যার মূল্য প্রায় নয় লক্ষ টাকা (Money Recover)।

প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর সীমান্ত রক্ষীবাহিনী ওই যুবককে পুলিশের হাতে তুলে দেয়। পুলিশ জানিয়েছে, কোনও বৈধ নথি ছাড়াই এত বিপুল পরিমাণ বিদেশি মুদ্রা পাচারের চেষ্টা করছিল সে। ভোট গণনার আগে এই ঘটনা সামনে আসতেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে (Money Recover)।

এই টাকার উৎস কী, এবং এর সঙ্গে কোনও বড় চক্র জড়িত কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। একই সঙ্গে এই টাকা ভোট সংক্রান্ত কোনও কাজে ব্যবহার হওয়ার কথা ছিল কি না, তাও তদন্ত করে দেখা হচ্ছে।

ধৃত যুবককে আদালতে তোলা হয়েছে। গোটা ঘটনার পেছনে আর কারা রয়েছে, সেই তথ্য জানার জন্য তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts