Shopping cart

TnewsTnews
  • Home
  • জেলা
  • রাতের অন্ধকারে গণনা কেন্দ্রের ছাদে উঠল কারা, ভিডিও ঘিরে তুঙ্গে নিরাপত্তা বিতর্ক
জেলা

রাতের অন্ধকারে গণনা কেন্দ্রের ছাদে উঠল কারা, ভিডিও ঘিরে তুঙ্গে নিরাপত্তা বিতর্ক

stron room sequrity roof
Email :2

বর্ধমানের ইউনিভার্সিটি ইনস্টিটিউট অব টেকনোলজি গণনা কেন্দ্র ঘিরে (Strong Room) ভোট গণনার আগেই তীব্র উত্তেজনা ছড়িয়েছে। অভিযোগ-পাল্টা অভিযোগে চাঞ্চল্য তৈরি হয়েছে রাজনৈতিক মহলে। এই গণনা কেন্দ্রে বর্ধমান উত্তর মহকুমার পাঁচটি বিধানসভার ইভিএম রাখা রয়েছে। পুরো এলাকা ত্রিস্তরীয় নিরাপত্তা বলয়ে ঘেরা হলেও নতুন ভিডিও ঘিরে উঠেছে নিরাপত্তা প্রশ্ন।

বিজেপি প্রার্থী সঞ্জয় দাস একটি ভিডিও প্রকাশ করে দাবি করেন, গণনা কেন্দ্রের একটি ভবনের দেওয়াল বেয়ে দড়ি ব্যবহার করে এক ব্যক্তি ছাদে উঠছেন (Strong Room)। ভিডিওতে দেখা যায়, ছাদের উপর আরও একজন দাঁড়িয়ে আছেন। এই দৃশ্য প্রকাশ করে তিনি প্রশ্ন তোলেন, কিভাবে স্ট্রংরুম এলাকার ভিতরে অচেনা ব্যক্তিরা প্রবেশ করছে এবং ছাদে উঠছে। তাঁর অভিযোগ, ওই সময় বিল্ডিংয়ের ভিতর থেকে ভাঙচুরের মতো শব্দও শোনা গিয়েছিল। পাশাপাশি সিসিটিভি ডিসপ্লে কিছু সময়ের জন্য বন্ধ ছিল বলেও তিনি দাবি করেন। ফলে স্ট্রংরুমের নিরাপত্তা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে বলে দাবি বিজেপির (Strong Room)।

এই ঘটনার পর নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছে বিজেপি শিবির। তাদের অভিযোগ, এত কড়া নিরাপত্তার মধ্যেও কীভাবে এমন ঘটনা ঘটল তা খতিয়ে দেখা প্রয়োজন (Strong Room)।

অন্যদিকে তৃণমূল কংগ্রেসও স্ট্রংরুমের নিরাপত্তা নিয়ে সরব হয়েছে। দলের জেলা নেতৃত্বের দাবি, সিসিটিভি ক্যামেরার ডিসপ্লে বারবার বন্ধ হয়ে যাচ্ছে এবং কিছু ক্ষেত্রে সময়ের মিলও থাকছে না। তাদের অভিযোগ, ক্যামেরার সময় বর্তমান সময়ের তুলনায় এক থেকে দুই মিনিট আগে দেখাচ্ছে। এই প্রযুক্তিগত ত্রুটি নিয়েও তারা উদ্বেগ প্রকাশ করেছে।

তৃণমূলের দাবি, বারবার অভিযোগ জানানো হলেও স্থায়ী সমাধান হচ্ছে না, যা নিরাপত্তা নিয়ে সন্দেহ আরও বাড়াচ্ছে। তবে জেলা নির্বাচন দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, গণনা কেন্দ্রের বিভিন্ন ঘরে শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা বসানোর কাজ এবং অতিরিক্ত সিসিটিভি ক্যামেরা সংযোজনের কাজ চলছে। টেকনিক্যাল টিম পুরো বিষয়টি দেখছে।

প্রশাসনের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, রাজনৈতিক দলের প্রতিনিধিদের সব বিষয় জানানো হয়েছে এবং নির্ধারিত নিরাপত্তা প্রোটোকল মেনেই সব ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ভোট গণনার আগে এই ঘটনা ঘিরে পূর্ব বর্ধমানে নতুন করে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts