ভোটের আগে ফলতা (Falta) এলাকায় উত্তেজনা বাড়িয়ে বিস্ফোরক অভিযোগ তুললেন বিজেপি প্রার্থী দেবাংশু পন্ডা। তাঁর দাবি, তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খান-এর বিরুদ্ধে সরকারি কাজে বাধা দেওয়া এবং ভোটারদের ভয় দেখানোর অভিযোগ রয়েছে। তিনি জাহাঙ্গীর খানের গ্রেফতারের দাবি জানিয়েছেন।
দেবাংশু পন্ডা (Falta) আশঙ্কা প্রকাশ করে বলেন, ভোটের দিন ব্যাপক কারচুপি হতে পারে। তাঁর অভিযোগ, ভোটারদের কালো চশমা পরিয়ে অন্ধ সেজে ভোটকেন্দ্রে পাঠানো হবে এবং তাঁদের সঙ্গে তৃণমূলের কর্মীদের আত্মীয় সেজে পাঠানো হবে। এই পরিকল্পনার জন্য প্রচুর কালো চশমা কেনা হয়েছে বলেও দাবি করেন তিনি। তাঁর মতে, যদি সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা না যায়, তবে ফলতার নির্বাচন বন্ধ করে দেওয়া উচিত।
তিনি আরও অভিযোগ করেন, কিছু বুথে ভোটার স্লিপ না দেওয়ার জন্য বিএলওদের চাপ দেওয়া হচ্ছে (Falta) । তাঁর দাবি, পুরো বিষয়টি জাহাঙ্গীর খানের নেতৃত্বেই হচ্ছে। এমনকি ইভিএম এমনভাবে রাখতে বলা হচ্ছে, যাতে বাইরে থেকে দেখা যায় এবং সিসিটিভি ক্যামেরাও ঘুরিয়ে রাখতে নির্দেশ দেওয়া হচ্ছে বলে অভিযোগ তাঁর।
দেবাংশু পন্ডার বক্তব্য (Falta) , সাতগাছিয়া, ফলতা ও ডায়মন্ড হারবার এলাকায় হাজার হাজার কালো চশমা কেনা হয়েছে। এই চশমা সাধারণত চোখের অপারেশনের পর ব্যবহার করা হয়। তাঁর অভিযোগ, যারা তৃণমূলকে ভোট দিতে চাইবেন না, তাঁদের এই চশমা পরিয়ে জোর করে ভোট করানো হতে পারে। এই বিষয়ে তিনি নির্বাচন কমিশনের হস্তক্ষেপ দাবি করেছেন।
এর আগে অভিযোগ উঠেছিল, জাহাঙ্গীর খান ভোটারদের ভয় দেখাচ্ছেন। সেই খবর পেয়ে এক পুলিশ আধিকারিক তাঁর বাড়িতে গিয়ে পরিবার ও প্রতিবেশীদের সতর্ক করে দেন। বলা হয়, এই ধরনের কাজের ফল ভালো হবে না। যদিও জাহাঙ্গীর খান এই সব অভিযোগ উড়িয়ে দিয়ে বলেন, তিনি কোনও কিছুতেই ভয় পান না এবং নিজের মতো করেই প্রচার চালিয়ে যাচ্ছেন।











