Shopping cart

TnewsTnews
  • Home
  • রাজ্য
  • ভোটের আগেই বড় স্বস্তি! জাহাঙ্গীর খানকে রক্ষাকবচ দিল হাই কোর্ট
রাজ্য

ভোটের আগেই বড় স্বস্তি! জাহাঙ্গীর খানকে রক্ষাকবচ দিল হাই কোর্ট

Calcutta_highcourt
Email :6

ফলতার তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খানকে বড় স্বস্তি দিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া একাধিক মামলায় আপাতত কোনও কড়া পদক্ষেপ করতে পারবে না পুলিশ বলে জানিয়ে দিল আদালত। সোমবার বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চে রক্ষাকবচের আবেদন করেছিলেন জাহাঙ্গীর খান। আদালতের নির্দেশ, আগামী ২৬ মে পর্যন্ত তাঁর বিরুদ্ধে কোনও কঠোর ব্যবস্থা নেওয়া যাবে না (Calcutta High Court)।

তবে আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে, তদন্তের উপর কোনও স্থগিতাদেশ থাকছে না (Calcutta High Court)। জাহাঙ্গীর খানকে তদন্তে সবরকম সহযোগিতা করতে হবে। একইসঙ্গে নির্বাচন কমিশনের সমস্ত নির্দেশ মেনে চলার কথাও বলা হয়েছে। ভোটার বা অন্য কাউকে ভয় দেখানো বা হুমকি দেওয়া যাবে না বলেও স্পষ্ট নির্দেশ দিয়েছে আদালত।

জাহাঙ্গীর খানের অভিযোগ, রাজনৈতিক পরিস্থিতি বদলের পর থেকেই তাঁর বিরুদ্ধে একের পর এক মিথ্যা এফআইআর দায়ের করা হচ্ছে। আদালতে তাঁর আইনজীবী কিশোর দত্ত দাবি করেন, পুরনো ঘটনাকেও সামনে এনে নতুন মামলা করা হচ্ছে। এমনকি একদিনের মধ্যে তিনটি মামলাও দায়ের হয়েছে বলে অভিযোগ তোলা হয়।

আদালতে (Calcutta High Court) জাহাঙ্গীর খান দাবি করেন, তাঁর বিরুদ্ধে ঠিক কতগুলি মামলা রয়েছে তা স্পষ্টভাবে জানানো হোক। তিনি আরও বলেন, শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসার কারণেই পুলিশ তাঁর বিরুদ্ধে মামলা করছে।

অন্যদিকে রাজ্যের পক্ষ থেকে আদালতে দাবি করা হয়, নির্বাচনের দিন জাহাঙ্গীর খান ও তাঁর অনুগামীরা ভোটারদের ভয় দেখানো, বুথ দখল এবং ব্যালট বিকৃতির মতো ঘটনায় জড়িত ছিলেন। সেই কারণেই নির্বাচন কমিশন ভোট বাতিল করে পুনর্নির্বাচনের নির্দেশ দিতে বাধ্য হয়েছে বলে জানানো হয়।

সব পক্ষের বক্তব্য শোনার পর বিচারপতি সৌগত ভট্টাচার্য বলেন, নির্বাচন একটি গণতান্ত্রিক প্রক্রিয়া। তাই গণতান্ত্রিক ব্যবস্থায় মামলাকারীকে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দিতে হবে। আগামী ২৬ মে এই মামলার পরবর্তী শুনানি হবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts