গণনা কর্মী নিয়োগ সংক্রান্ত ইস্যুতে হাইকোর্টে ধাক্কার পর এবার সুপ্রিম কোর্টেও (Supreme Court) বড় ধাক্কা খেল তৃণমূল কংগ্রেস। কমিশনের সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা তাদের আবেদন শীর্ষ আদালত খারিজ করে দেয় এবং হাইকোর্টের রায়ই বহাল রাখে।
বিতর্কের মূল বিষয় ছিল, ভোট গণনায় কেন শুধুমাত্র কেন্দ্রীয় সরকারি এবং রাষ্ট্রায়ত্ত কর্মীদের ব্যবহার করা হবে (Supreme Court) । এই সিদ্ধান্তের বিরুদ্ধে তৃণমূল প্রথমে কলকাতা হাইকোর্টে মামলা করেছিল। তবে হাইকোর্ট কমিশনের সিদ্ধান্তকেই সঠিক বলে জানিয়ে সেই মামলা খারিজ করে দেয়। এরপরই দ্রুত সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় তৃণমূল।
এই মামলার জন্য সুপ্রিম কোর্টে বিশেষ বেঞ্চ গঠন করা হয়। বিচারপতি পিএস নরসিংহ এবং বিচারপতি জয়মাল্য বাগচি এই মামলার শুনানি করেন।
শুনানির সময় তৃণমূলের হয়ে আইনজীবী কপিল সিব্বল একাধিক বিষয় তুলে ধরেন। তাঁর দাবি ছিল, কমিশনের সার্কুলারে রাজ্য সরকারি কর্মচারীদেরও গণনা কাজে রাখার কথা বলা হলেও বাস্তবে তা মানা হচ্ছে না। ফলে এই সিদ্ধান্তে অসঙ্গতি রয়েছে বলে তিনি অভিযোগ করেন (Supreme Court) ।
তবে বিচারপতি জয়মাল্য বাগচি স্পষ্টভাবে জানান, নির্দেশিকায় বলা আছে গণনা সুপারভাইজার ও অ্যাসিস্ট্যান্ট পদে কেন্দ্রীয় বা রাজ্য সরকারি কর্মচারী উভয়ই থাকতে পারেন। তাই শুধু কেন্দ্রীয় কর্মচারী ব্যবহার করা হচ্ছে এমন অভিযোগ পুরোপুরি গ্রহণযোগ্য নয়। তিনি আরও বলেন, যেখানে অপশন দেওয়া আছে, সেখানে সিদ্ধান্তকে বেআইনি বলা যায় না (Supreme Court) ।
এরপর সিব্বল আবার দাবি করেন যে নির্দেশিকার ব্যাখ্যা অন্যভাবে করা হচ্ছে। কিন্তু আদালত জানায়, নির্দেশিকা অনুযায়ী অন্তত একজন কেন্দ্রীয় সরকারি কর্মচারী থাকা প্রয়োজন, তবে পুরো ব্যবস্থাই সরকারি কর্মচারীদের মধ্যেই সীমাবদ্ধ রাখা হয়েছে।
অন্যদিকে কমিশনের পক্ষের আইনজীবী ডি এস নাইডু জানান, রিটার্নিং অফিসারই সর্বোচ্চ পর্যায়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, যিনি রাজ্য সরকারের কর্মচারী। তাই রাজনৈতিক দলগুলোর আশঙ্কা ভিত্তিহীন।
দীর্ঘ শুনানির পর শেষ পর্যন্ত সুপ্রিম কোর্ট কলকাতা হাইকোর্টের রায়ই বহাল রাখে এবং কমিশনের ১৩ এপ্রিলের নির্দেশ কার্যকর থাকবে বলে জানিয়ে দেয়। ফলে তৃণমূল কংগ্রেসের আবেদন খারিজ হয়ে যায়।











