Shopping cart

TnewsTnews
  • Home
  • Important
  • মুখ্যমন্ত্রীকে হামলার ছক? বাংলায় গ্রেফতার সন্দেহভাজন জঙ্গির কাছে মিলল গুরুত্বপূর্ণ নথি
রাজ্য

মুখ্যমন্ত্রীকে হামলার ছক? বাংলায় গ্রেফতার সন্দেহভাজন জঙ্গির কাছে মিলল গুরুত্বপূর্ণ নথি

jaish and suvendu edit
Email :6

বর্ধমানের একটি আবাসন থেকে সন্দেহভাজন এক জঙ্গিকে গ্রেফতারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। তদন্তকারী সংস্থার দাবি, ধৃত হামিদ মণ্ডলের (Jaish Terrorist) কাছ থেকে মুখ্যমন্ত্রীর গতিবিধি, সফরসূচি এবং ভিআইপি চলাচল সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য উদ্ধার হয়েছে। এই ঘটনার পর নিরাপত্তা ব্যবস্থাকে ঘিরে নতুন করে প্রশ্ন উঠেছে। তবে তদন্ত এখনও চলছে এবং এই তথ্যগুলির প্রকৃতি ও উদ্দেশ্য খতিয়ে দেখা হচ্ছে।

তদন্তকারী সূত্রের দাবি, হামিদ মণ্ডল (Jaish Terrorist) দীর্ঘদিন ধরে বাংলায় বসবাস করছিল। সম্প্রতি বর্ধমানের রেনেসাঁ হাউসিংয়ে ভাড়া থাকছিল সে। বৃহস্পতিবার সকালে বর্ধমান পুলিশ এবং বিশেষ বাহিনী যৌথ অভিযানে তাকে গ্রেফতার করে।

প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ধৃতের (Jaish Terrorist) কাছ থেকে মুখ্যমন্ত্রীর যাতায়াত, সফরসূচি এবং নিরাপত্তা সংক্রান্ত কিছু নথি উদ্ধার হয়েছে। এই নথিগুলির ব্যবহার কী উদ্দেশ্যে করা হচ্ছিল, তা এখনও স্পষ্ট নয়। তদন্তকারী আধিকারিকেরা বিষয়টি নিয়ে বিস্তারিত কিছু জানাতে চাননি।

গোয়েন্দা সূত্রের দাবি, হামিদ (Jaish Terrorist) আগে হাওড়ার পিলখানায় একটি পোশাক তৈরির কারখানায় কাজ করত। পরে সে বর্ধমানে চলে আসে। তদন্তে আরও জানা গিয়েছে, তার বিদেশি যোগাযোগ এবং সম্ভাব্য জঙ্গি নেটওয়ার্কের সঙ্গে সম্পর্কের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এসব তথ্য এখনও তদন্তাধীন।

স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, হামিদ পরিবার (Jaish Terrorist) নিয়ে গত কয়েক মাস ধরে ওই আবাসনে ভাড়া থাকছিল। প্রতিবেশীদের সঙ্গে খুব বেশি মেলামেশা করত না। পরিবারের সদস্যদের নিয়মিত যাতায়াত থাকলেও হামিদকে খুব কমই দেখা যেত।

এই ঘটনার পর নিরাপত্তা সংস্থাগুলি গোটা বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করছে। ধৃতের সঙ্গে আর কারা যুক্ত থাকতে পারে, বাংলায় তার যোগাযোগের পরিধি কতটা এবং উদ্ধার হওয়া নথির উদ্দেশ্য কী ছিল, সেই সব প্রশ্নের উত্তর খুঁজছেন তদন্তকারীরা।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts