Shopping cart

TnewsTnews
  • Home
  • Important
  • একুশের আগে রাজনৈতিক চমক! তৃণমূল ছাড়লেন মণীশ, সামনে কি নতুন ঠিকানা?
রাজ্য

একুশের আগে রাজনৈতিক চমক! তৃণমূল ছাড়লেন মণীশ, সামনে কি নতুন ঠিকানা?

manish gupta 1
Email :3

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে আরও একটি বড় রাজনৈতিক ধাক্কা। প্রাক্তন আমলা ও প্রাক্তন মন্ত্রী মণীশ গুপ্ত (Manish Gupta) জানিয়েছেন, তিনি তৃণমূল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন। যদিও এখনও আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেননি, তবে খুব শীঘ্রই দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ইস্তফাপত্র পাঠাবেন বলে জানিয়েছেন।

সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে মণীশ গুপ্ত (Manish Gupta) বলেন, এই দলে তাঁর আর কোনও ভূমিকা নেই। তাই অযথা সময় নষ্ট না করে দল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন। তাঁর এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে জল্পনা শুরু হয়েছে।

সম্প্রতি তৃণমূলে একের পর এক রাজনৈতিক পরিবর্তনের মধ্যে মণীশ গুপ্তর (Manish Gupta) সিদ্ধান্ত বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। এর আগে কাকলি ঘোষ দস্তিদারের নেতৃত্বে একাধিক সাংসদ দল ছাড়ার পর রাজনৈতিক অস্থিরতা আরও বেড়েছে। একই সময়ে অতীতের একুশে জুলাইয়ের ঘটনাকে ঘিরেও নতুন করে বিতর্ক সামনে এসেছে (Manish Gupta) ।

দল ছাড়ার ঘোষণা দেওয়ার পাশাপাশি বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রশাসনিক দক্ষতারও প্রশংসা করেছেন মণীশ গুপ্ত। তিনি বলেন, শুভেন্দু একজন দক্ষ প্রশাসক এবং তাঁর নেতৃত্বে রাজ্য আরও এগিয়ে যাবে বলে তিনি আশা করছেন। তবে তিনি ভবিষ্যতে কোন দলে যোগ দেবেন, সেই বিষয়ে এখনই কোনও মন্তব্য করেননি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts