Shopping cart

TnewsTnews
  • Home
  • রাজ্য
  • বাংলায় কোটি টাকার অনুপ্রবেশ সিন্ডিকেট! একযোগে তেরো জায়গায় হানা, চাঞ্চল্যকর তথ্য ইডির হাতে
রাজ্য

বাংলায় কোটি টাকার অনুপ্রবেশ সিন্ডিকেট! একযোগে তেরো জায়গায় হানা, চাঞ্চল্যকর তথ্য ইডির হাতে

ed raid 1
Email :4

বাংলা-সহ দেশের একাধিক রাজ্যে রোহিঙ্গা ও বাংলাদেশি অনুপ্রবেশকারীদের জন্য জাল পরিচয়পত্র তৈরির অভিযোগে বড় অভিযান শুরু করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED Raid)। কলকাতা, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা ও মুর্শিদাবাদ-সহ মোট তেরোটি জায়গায় একযোগে তল্লাশি চালানো হচ্ছে। একই সঙ্গে উত্তরপ্রদেশ, দিল্লি ও হরিয়ানাতেও তদন্ত চলছে। অভিযোগ, অবৈধভাবে ভারতে প্রবেশ করা ব্যক্তিদের জন্য জাল নথি তৈরি এবং কোটি কোটি টাকার আর্থিক লেনদেনের একটি বড় চক্র সক্রিয় ছিল।

তদন্তকারী সংস্থার দাবি (ED Raid), মোটা অঙ্কের টাকার বিনিময়ে আধার কার্ড-সহ বিভিন্ন ভারতীয় পরিচয়পত্র তৈরি করে দেওয়া হত। সেই নথি ব্যবহার করে দেশের বিভিন্ন রাজ্যে ছড়িয়ে পড়তেন অনুপ্রবেশকারীরা। এই পুরো নেটওয়ার্কের সঙ্গে কারা যুক্ত এবং কীভাবে অর্থের লেনদেন হত, তা খতিয়ে দেখতেই একযোগে অভিযান শুরু হয়েছে।

তদন্তের সূত্রপাত উত্তরপ্রদেশ পুলিশের সন্ত্রাসদমন শাখার একটি মামলার ভিত্তিতে (ED Raid)। তদন্তে কলকাতার এক ব্যক্তির নাম সামনে আসে। পরে জানা যায়, পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় জাল নথি তৈরির একটি বড় চক্র সক্রিয় রয়েছে। বিশেষ করে উত্তর চব্বিশ পরগনা ও মুর্শিদাবাদে এই নেটওয়ার্কের কার্যকলাপ নিয়ে তদন্তকারীদের হাতে গুরুত্বপূর্ণ তথ্য এসেছে (ED Raid)।

ইডির তদন্তে আরও উঠে এসেছে, কয়েকটি স্বেচ্ছাসেবী সংস্থার আড়াল ব্যবহার করে এই কাজ চলত বলে অভিযোগ। তদন্তকারীদের দাবি, বিভিন্ন ব্যক্তির ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার করে কোটি কোটি টাকার লেনদেন করা হত, যাতে প্রকৃত লেনদেনের উৎস গোপন রাখা যায়। এই গোটা চক্রের সঙ্গে কারা জড়িত এবং অর্থ কোথা থেকে আসছিল, তা জানতে তল্লাশি চালানো হচ্ছে। এখনও পর্যন্ত তদন্ত চলছে এবং একাধিক নথি খতিয়ে দেখা হচ্ছে।

Related Tags:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts