Shopping cart

TnewsTnews
  • Home
  • দেশ
  • রাজ্যসভা ছাড়লেন কোয়েল! পদত্যাগের আগে কার সঙ্গে গোপন বৈঠক? বাড়ছে জল্পনা
রাজ্য

রাজ্যসভা ছাড়লেন কোয়েল! পদত্যাগের আগে কার সঙ্গে গোপন বৈঠক? বাড়ছে জল্পনা

koyel maliick
Email :3

তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক (Koel Mallick)। বুধবার তিনি (Koel Mallick) স্বশরীরে রাজ্যসভায় গিয়ে পদত্যাগপত্র জমা দেন। তাঁর সঙ্গে ছিলেন স্বামী ও প্রযোজক নিশপাল সিং। এর আগে জুন মাসে ইমেলের মাধ্যমে পদত্যাগের ইচ্ছা প্রকাশ করলেও নিয়ম অনুযায়ী তা গ্রহণ করা হয়নি। পরে দেশে ফিরে তিনি আনুষ্ঠানিকভাবে ইস্তফা জমা দেন।

গত এপ্রিল মাসে রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নিয়েছিলেন কোয়েল (Koel Mallick)। সেই সময় তিনি জানিয়েছিলেন, বাংলার মানুষের জন্য কাজ করার সুযোগ পেয়ে তিনি গর্বিত। নির্বাচনী প্রচারেও তাঁকে সক্রিয়ভাবে দেখা গিয়েছিল। তবে নির্বাচনের পর তিনি আর প্রকাশ্যে রাজনৈতিক বিষয়ে কোনও মন্তব্য করেননি। এরপর হঠাৎই পদত্যাগের সিদ্ধান্ত রাজনৈতিক মহলে নতুন জল্পনার জন্ম দিয়েছে।

সূত্রের দাবি, পদত্যাগপত্র জমা দেওয়ার আগে কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র কুমার যাদবের সঙ্গে সাক্ষাৎ করেছেন কোয়েল (Koel Mallick)। এই ঘটনাকে ঘিরেই নানা রাজনৈতিক আলোচনা শুরু হয়েছে। যদিও তিনি ভবিষ্যতে কোনও রাজনৈতিক দলে যোগ দেবেন কি না, সে বিষয়ে এখনও কোনও আনুষ্ঠানিক ঘোষণা করেননি।

উল্লেখযোগ্য বিষয় হল, রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নেওয়ার পর সংসদের কোনও অধিবেশনে অংশ নেওয়ার আগেই তিনি পদত্যাগ করলেন। এর ফলে তৃণমূলের রাজ্যসভায় সদস্য সংখ্যা আরও কমেছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের মতে, এই পদক্ষেপ ভবিষ্যতের রাজনৈতিক সমীকরণে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। যদিও কোয়েলের পরবর্তী রাজনৈতিক সিদ্ধান্ত নিয়ে এখনও নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না (Koel Mallick)।

কোয়েলের পদত্যাগ নিয়ে বিভিন্ন রাজনৈতিক মহলে ভিন্ন ভিন্ন প্রতিক্রিয়া সামনে এসেছে। বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ বলেন, রাজনীতি করা বা না করা সম্পূর্ণ কোয়েলের ব্যক্তিগত সিদ্ধান্ত। অন্যদিকে তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হয়েছে, একজন সদস্যের পদত্যাগে দলের কোনও সাংগঠনিক প্রভাব পড়বে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts