Shopping cart

TnewsTnews
  • Home
  • রাজ্য
  • ক্যামাক স্ট্রিটেই কি ডুবল তৃণমূল? অভিষেককে ঘিরে কল্যাণের বিস্ফোরক অভিযোগে তোলপাড় রাজনীতি
রাজ্য

ক্যামাক স্ট্রিটেই কি ডুবল তৃণমূল? অভিষেককে ঘিরে কল্যাণের বিস্ফোরক অভিযোগে তোলপাড় রাজনীতি

kalyan banerjee
Email :3

তৃণমূলের অন্দরমহলের দ্বন্দ্ব ফের প্রকাশ্যে এল কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের (Kalyan Banerjee) মন্তব্যে। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে তিনি দাবি করেছেন, ক্যামাক স্ট্রিট থেকেই দলের সর্বনাশের শুরু। একই সঙ্গে অভিষেকের ঘনিষ্ঠ এবং তাঁর ব্যক্তিগত সহকারী সুমিত রায়ের বিরুদ্ধেও একাধিক গুরুতর অভিযোগ তুলেছেন তৃণমূলের এই সাংসদ।

কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের (Kalyan Banerjee)দাবি, সংগঠনের কাজের জন্য যাঁরা আগে ক্যামাক স্ট্রিটে যাতায়াত করতেন, তাঁদের এখন পুলিশ ডেকে পাঠাচ্ছে। পাশাপাশি তাঁদের একাংশের উপর অন্য রাজনৈতিক শিবিরে যোগ দেওয়ার চাপও তৈরি করা হচ্ছে বলে অভিযোগ তাঁর। এই পরিস্থিতির জন্য তিনি সরাসরি সুমিত রায়কেই দায়ী করেছেন। তাঁর কথায়, এই কারণেই বহু তৃণমূল নেতা-কর্মী আজ সমস্যার মুখে পড়েছেন।

এখানেই থামেননি কল্যাণ (Kalyan Banerjee)। তাঁর দাবি, যাঁরা একসময় অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আইপ্যাকের সবচেয়ে ঘনিষ্ঠ ছিলেন, তাঁরাই এখন সবচেয়ে বেশি বিদ্রোহী হয়ে উঠেছেন। দীর্ঘদিন ধরে সব ধরনের সুযোগ-সুবিধা নেওয়ার পর এখন তাঁরাই প্রকাশ্যে অভিষেকের বিরুদ্ধে কথা বলছেন বলে অভিযোগ করেন তিনি। কল্যাণের বক্তব্য, অভিষেক তাঁদের রক্ষা করবেন, এই বিশ্বাস থেকেই অনেকেই নানা অন্যায় করেছেন। কিন্তু এখন পরিস্থিতি বদলে যাওয়ায় তাঁরাই সবচেয়ে বেশি সমালোচনা করছেন।

আইপ্যাক প্রসঙ্গেও সরব হয়েছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee)। তাঁর অভিযোগ, বিদ্রোহী বিধায়কদের সঙ্গে আইপ্যাক এবং ক্যামাক স্ট্রিটের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। তিনি অতীতেও আইপ্যাকের কাজকর্ম নিয়ে প্রশ্ন তুলেছিলেন। কিন্তু তখন দলের ভিতরে কেউ তাঁর পাশে দাঁড়াননি। বরং যাঁরা আইপ্যাকের সবচেয়ে বেশি সুবিধা নিয়েছিলেন, তাঁরাই নিজেদের অভিষেকের ঘনিষ্ঠ পরিচয় দিয়ে দলের মধ্যে প্রভাব বিস্তার করেছিলেন বলে দাবি করেন তিনি।

উল্লেখ্য, রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর থেকেও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একাধিকবার সরব হয়েছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, দলের মধ্যে সম্মান প্রদর্শনের অভাব, অতিরিক্ত আত্মবিশ্বাস এবং ভুল সিদ্ধান্তের কারণেই তৃণমূলের ক্ষতি হয়েছে। এবার ফের তাঁর বিস্ফোরক মন্তব্যে রাজ্যের রাজনৈতিক মহলে নতুন করে জোর চর্চা শুরু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts