Shopping cart

TnewsTnews
  • Home
  • রাজ্য
  • তারাতলায় মৃত্যুমিছিল! মৃত বেড়ে পাঁচ, ধ্বংসস্তূপে এখনও কত শ্রমিক? বিস্ফোরক নির্দেশ মুখ্যমন্ত্রীর
রাজ্য

তারাতলায় মৃত্যুমিছিল! মৃত বেড়ে পাঁচ, ধ্বংসস্তূপে এখনও কত শ্রমিক? বিস্ফোরক নির্দেশ মুখ্যমন্ত্রীর

cm suvendu adhikari 8
Email :8

তারাতলার (Taratala) গুদাম বিপর্যয়ে মৃতের সংখ্যা ক্রমশ বাড়ছে। বুধবার সন্ধ্যায় হাসপাতালে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানান, এখনও পর্যন্ত মোট পাঁচজনের মৃত্যু হয়েছে। উদ্ধার করা হয়েছে পঁচিশজনকে। তাঁদের মধ্যে আঠারোজন বিপন্মুক্ত হলেও দু’জনের অবস্থা আশঙ্কাজনক।

মুখ্যমন্ত্রী জানান, ধ্বংসস্তূপের (Taratala) নিচে এখনও কেউ আটকে রয়েছেন কি না, তা জানতে রাতভর তল্লাশি অভিযান চলবে। উদ্ধারকাজে কোনওরকম গাফিলতি না করার নির্দেশ দেওয়া হয়েছে। প্রশাসনের প্রধান লক্ষ্য, যদি এখনও কেউ জীবিত অবস্থায় ভিতরে আটকে থাকেন, তাহলে যত দ্রুত সম্ভব তাঁদের উদ্ধার করা।

তিনি (Taratala) আরও জানান, সেখানে কর্মরত অধিকাংশ শ্রমিকই ভিনরাজ্যের বাসিন্দা। ঠিক কতজন শ্রমিক কাজ করছিলেন, কতজন নিখোঁজ এবং কতজনকে উদ্ধার করা হয়েছে, সেই পূর্ণ তথ্য সংগ্রহের জন্য কড়া নির্দেশ দেওয়া হয়েছে। শ্রমিক সরবরাহকারী সংস্থার প্রতিনিধিকে দ্রুত জিজ্ঞাসাবাদ করার নির্দেশও দেওয়া হয়েছে। তদন্তের মাধ্যমে প্রকৃত সংখ্যা সামনে আনার চেষ্টা চলছে।

মুখ্যমন্ত্রী বলেন, উদ্ধারকাজের (Taratala) উপর সরাসরি নজর রাখবেন মুখ্যসচিব এবং স্বরাষ্ট্রসচিব। তাঁদের সঙ্গে সমন্বয় রেখে কাজ করবে স্বাস্থ্য দপ্তর, পুর ও নগরোন্নয়ন দপ্তর এবং পুলিশ প্রশাসন। দ্রুত পদক্ষেপের ফলে আরও বড় ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে বলেও তিনি দাবি করেন।

তারাতলার এই ভয়াবহ বিপর্যয়ের পর গোটা রাজ্যে নির্মাণ নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে। প্রশাসন জানিয়েছে, উদ্ধার অভিযান শেষ না হওয়া পর্যন্ত পরিস্থিতির উপর কড়া নজর রাখা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts