Shopping cart

TnewsTnews
  • Home
  • দেশ
  • অমৃতসরে নামতে গিয়েই চাঞ্চল্য! আচমকা পাকিস্তানের আকাশে ঢুকে পড়ল যাত্রীবোঝাই বিমান, তারপর যা হল…
দেশ

অমৃতসরে নামতে গিয়েই চাঞ্চল্য! আচমকা পাকিস্তানের আকাশে ঢুকে পড়ল যাত্রীবোঝাই বিমান, তারপর যা হল…

air india flight
Email :5

পাঞ্জাবে চাঞ্চল্যকর ঘটনা। অমৃতসর বিমানবন্দরে অবতরণের সময় পাকিস্তানের আকাশসীমায় ঢুকে পড়ে একটি ভারতীয় যাত্রীবাহী বিমান (Air India)। ঘটনাটি সোমবার ঘটলেও বুধবার বিমান সংস্থা বিষয়টি নিশ্চিত করেছে। কী কারণে এমন ঘটনা ঘটল, তা নিয়ে শুরু হয়েছে জোর তদন্ত।

জানা গিয়েছে, বিমানটি (Air India) দিল্লি থেকে অমৃতসরের উদ্দেশে রওনা দিয়েছিল। সব কিছু স্বাভাবিক থাকলেও অবতরণের ঠিক আগে ঘটে বিপত্তি। উড়ানের গতিপথের তথ্য অনুযায়ী, আন্তর্জাতিক সীমান্তের কাছে পৌঁছে বিমানটি কিছু সময়ের জন্য পাকিস্তানের আকাশসীমায় প্রবেশ করে। পরে দ্রুত ফের ভারতের আকাশে ফিরে আসে।

সূত্রের খবর, ঘটনার সময় অমৃতসর বিমানবন্দরে একাধিক বিমানের চাপ ছিল। ফলে কয়েকটি উড়ানকে (Air India) আকাশেই অপেক্ষা করতে বলা হয়। সেই পরিস্থিতিতে অবতরণের শেষ পর্যায়ে থাকা বিমানটিকে ফের উপরে উঠতে হয়। আর সেই সময়ই ভুলবশত সীমান্ত অতিক্রম করে পাকিস্তানের আকাশে ঢুকে পড়ে বলে প্রাথমিক অনুমান।

যদিও বিমানটি (Air India) খুব অল্প সময়ের জন্য পাকিস্তানের আকাশসীমায় ছিল। যাত্রীদের নিরাপত্তায় কোনও প্রভাব পড়েনি বলেই জানা গিয়েছে। তবু এই ঘটনা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। কীভাবে এমন ভুল হল এবং এর নেপথ্যে প্রযুক্তিগত নাকি মানবিক ত্রুটি রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

ইতিমধ্যেই অসামরিক বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা তদন্ত শুরু করেছে। তদন্ত রিপোর্ট সামনে এলে পুরো ঘটনার প্রকৃত কারণ স্পষ্ট হবে বলে মনে করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts