স্বাধীনতা দিবসের প্রাক্কালে এবার বাংলায় দেখা যেতে পারে একটি ব্যতিক্রমী ঘটনা। রাষ্ট্রপতির জাতির উদ্দেশে ভাষণের পরেই রাজ্যবাসীর উদ্দেশে বিশেষ বার্তা দিতে পারেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari)। দূরদর্শন বাংলা এবং আকাশবাণী কলকাতার মাধ্যমে সেই বার্তা সম্প্রচারিত হওয়ার কথা জানা গিয়েছে।
সাধারণত স্বাধীনতা দিবসের আগের সন্ধ্যায় রাষ্ট্রপতি জাতির উদ্দেশে ভাষণ দেন। সেই ভাষণের পরেই বাংলার মুখ্যমন্ত্রীর বার্তা সম্প্রচারিত হলে তা হবে বিশেষ তাৎপর্যপূর্ণ। জানা গিয়েছে, এই সম্প্রচারের প্রস্তুতিও ইতিমধ্যে অনেকটাই এগিয়েছে (CM Suvendu Adhikari)।
এর আগে ২০০৬ সালে স্বাধীনতা দিবসের প্রাক্কালে তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য দূরদর্শনের মাধ্যমে রাজ্যবাসীর উদ্দেশে বার্তা দিয়েছিলেন। তার পর থেকে আর কোনও মুখ্যমন্ত্রী এই ধরনের বার্তা দেননি। ফলে দীর্ঘ সময়ের ব্যবধানের পর ফের বাংলার মুখ্যমন্ত্রীর (CM Suvendu Adhikari) স্বাধীনতা দিবসের প্রাক্কালে বিশেষ বার্তা দেওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।
এ বার স্বাধীনতা দিবস ঘিরে রাজ্য সরকারের কর্মসূচিও বেশ বড়। প্রথম বার পশ্চিমবঙ্গকে কেন্দ্রের ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচির সঙ্গে যুক্ত করা হয়েছে বলে জানা গিয়েছে। ৯ অগস্ট থেকে ১৭ অগস্ট পর্যন্ত এই কর্মসূচি চলবে। ১০ অগস্ট মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কর্মসূচির সূচনা করেন। দলের নেতা-কর্মী এবং সাধারণ মানুষের সঙ্গে পদযাত্রাতেও অংশ নেন তিনি।
এর মধ্যেই স্বাধীনতা দিবসে মুখ্যমন্ত্রীর (CM Suvendu Adhikari) সম্ভাব্য সুন্দরবন সফর নিয়েও জল্পনা তৈরি হয়েছে। সূত্রের খবর, সুন্দরবন ব্যাঘ্র প্রকল্প এলাকার ঝিলা বন শিবিরের দফতরে যেতে পারেন মুখ্যমন্ত্রী। সেখানেই জাতীয় পতাকা উত্তোলনের কর্মসূচি হতে পারে বলে জানা গিয়েছে।
মুখ্যমন্ত্রীর সম্ভাব্য সফরকে ঘিরে সুন্দরবন এলাকায় প্রশাসনিক তৎপরতা ইতিমধ্যেই বেড়েছে। তবে শেষ পর্যন্ত স্বাধীনতা দিবসে মুখ্যমন্ত্রী কোথায় পতাকা তুলবেন এবং তাঁর বিশেষ বার্তায় কী কী বিষয় উঠে আসবে, সে দিকেই এখন নজর রাজ্যবাসীর।











