মেসিকে ঘিরে বিতর্কের (Messi Incident)রেশ এখনও কাটেনি। এবার সেই ঘটনাকে কেন্দ্র করে নতুন করে চাঞ্চল্য ছড়াল। অনুষ্ঠানের উদ্যোক্তা শতদ্রু দত্ত কাউন্সিলর জুঁই বিশ্বাসের বিরুদ্ধে মানহানির অভিযোগ তুলে ১০ কোটি টাকার ক্ষতিপূরণ দাবি করেছেন। এই মর্মে তাঁকে আইনি নোটিসও পাঠানো হয়েছে।
বর্তমানে কলকাতা পুরসভার এক কাউন্সিলর হিসেবে দায়িত্বে রয়েছেন জুঁই বিশ্বাস। তাঁকে পাঠানো নোটিসে অভিযোগ করা হয়েছে, কোনও অনুমতি ছাড়াই তিনি অনুষ্ঠানের সংরক্ষিত এলাকায় প্রবেশ করেছিলেন (Messi Incident)। শুধু তাই নয়, নিরাপত্তা ব্যবস্থাও ভঙ্গ করা হয়েছিল বলে দাবি করা হয়েছে। সেই কারণেই তাঁর বিরুদ্ধে মোটা অঙ্কের ক্ষতিপূরণ দাবি করা হয়েছে।
নোটিসে আরও উল্লেখ করা হয়েছে, অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য তাঁকে কোনও আনুষ্ঠানিক আমন্ত্রণ জানানো হয়নি (Messi Incident)। তা সত্ত্বেও তিনি সংরক্ষিত এলাকায় প্রবেশ করে বিশেষ অতিথিদের জন্য নির্ধারিত অংশে পৌঁছে যান। পরে সংবাদমাধ্যমের সামনেও তিনি এই বিষয়ে মন্তব্য করেছিলেন বলে দাবি করা হয়েছে।
উদ্যোক্তার অভিযোগ, এই ঘটনার ফলে অনুষ্ঠানের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তাঁর ব্যক্তিগত সম্মানও নষ্ট হয়েছে। সেই কারণেই ১০ কোটি টাকার ক্ষতিপূরণ এবং নিঃশর্ত ক্ষমা প্রার্থনার দাবি জানানো হয়েছে। নোটিস পাওয়ার ১৫ দিনের মধ্যে জবাব না মিললে আদালতের দ্বারস্থ হওয়ারও ইঙ্গিত দেওয়া হয়েছে (Messi Incident)।
উল্লেখ্য, এই ঘটনাকে কেন্দ্র করে আগেও একাধিক অভিযোগ সামনে এসেছে। অনুষ্ঠানে বিশৃঙ্খলার ঘটনায় দীর্ঘদিন আইনি জটিলতার মুখে পড়তে হয়েছিল উদ্যোক্তাকে। নতুন সরকার ক্ষমতায় আসার পর থেকেই তিনি বিষয়টি নিয়ে ধারাবাহিকভাবে মুখ খুলছেন। এবার কোটি টাকার নোটিস ঘিরে ফের রাজনৈতিক ও প্রশাসনিক মহলে জোর চর্চা শুরু হয়েছে।












