Shopping cart

TnewsTnews
  • Home
  • Important
  • বড় স্বস্তি! ভোটের আগে বাইক নিয়ে কমিশনের নিয়মে বড় বদল, কী বলল আদালত
রাজ্য

বড় স্বস্তি! ভোটের আগে বাইক নিয়ে কমিশনের নিয়মে বড় বদল, কী বলল আদালত

calcutta high court
Email :4

ভোটের আগে ব্যক্তিগত বাইক ব্যবহারে নির্বাচন কমিশনের কড়া নিয়মে বড় পরিবর্তন আনল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। এতদিন ভোটের ৭২ ঘণ্টা আগে থেকে বাইক ব্যবহার বন্ধ রাখার নির্দেশ ছিল। কিন্তু আদালত সেই নিয়ম খারিজ করে জানিয়ে দিয়েছে, এই নিষেধাজ্ঞা ভোটের আগের দিন সন্ধ্যা ছটা থেকে কার্যকর হবে। অর্থাৎ এখন থেকে ভোটের মাত্র ১২ ঘণ্টা আগে থেকেই এই নিয়ম মানতে হবে।

নির্বাচনের সময় কমিশনের এই সিদ্ধান্ত সাধারণ মানুষের মধ্যে অসন্তোষ তৈরি করেছিল। কারণ, তিন দিন আগে থেকেই বাইক বন্ধ থাকায় অনেকেই যাতায়াতে সমস্যায় পড়ছিলেন। এই নিয়ে আদালতে মামলা করা হয়। সেই মামলার শুনানিতে বিচারপতি (Calcutta High Court) প্রশ্ন তোলেন, কেন শুধুমাত্র বাইকের উপরই এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এবং এর আইনি ভিত্তি কী।

কমিশনের পক্ষ থেকে জানানো হয়, বাইকে চলাচল করলে অনেক সময় সহজেই নাকা চেকিং এড়িয়ে যাওয়া যায়। তাই এই নিয়ম আনা হয়েছিল। তবে আদালত (Calcutta High Court) মনে করে, এত দীর্ঘ সময় ধরে এই নিষেধাজ্ঞা সাধারণ মানুষের অসুবিধা বাড়াচ্ছে। তাই সেই সময়সীমা কমিয়ে দেওয়া হয়েছে।

নতুন নিয়ম অনুযায়ী (Calcutta High Court), ভোটের আগের দিন সন্ধ্যা ছটা থেকে বাইক ব্যবহারে নিষেধাজ্ঞা থাকবে। এর আগে পর্যন্ত সাধারণ মানুষ স্বাভাবিকভাবে বাইক ব্যবহার করতে পারবেন। এছাড়া ভোটের দিনও কিছু ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে। প্রয়োজন হলে পরিবারের কাজে বা জরুরি অফিসের কাজে যাওয়ার জন্য বাইক ব্যবহার করা যাবে। তবে সেই সময় প্রয়োজনীয় পরিচয়পত্র সঙ্গে রাখতে বলা হয়েছে।

আদালতের এই সিদ্ধান্তে ভোটের আগে সাধারণ মানুষের যাতায়াতে অনেকটাই স্বস্তি ফিরেছে বলে মনে করা হচ্ছে। নির্বাচনের আবহে এই রায় সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে বড় প্রভাব ফেলবে বলেই মনে করছেন অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts