Shopping cart

TnewsTnews
  • Home
  • রাজ্য
  • যাদবপুর নিয়ে বিস্ফোরক মোদি! ‘দেশবিরোধী স্লোগান’ অভিযোগে তৃণমূলকে কড়া আক্রমণ
জেলা

যাদবপুর নিয়ে বিস্ফোরক মোদি! ‘দেশবিরোধী স্লোগান’ অভিযোগে তৃণমূলকে কড়া আক্রমণ

pm modi and ju
Email :2

ভোটের প্রচারে যাদবপুর বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে তীব্র আক্রমণ শানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। বারুইপুরের জনসভা থেকে তিনি দাবি করেন, একসময় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নাম সারা বিশ্বে সম্মানের সঙ্গে নেওয়া হত, কিন্তু এখন সেই জায়গায় নাকি দেশবিরোধী স্লোগান লেখা হচ্ছে এবং ক্যাম্পাসে হুমকির পরিবেশ তৈরি হয়েছে।

মোদির অ(PM Modi) ভিযোগ, পড়াশোনার পরিবেশ নষ্ট হয়ে যাচ্ছে এবং ছাত্রছাত্রীরা রাস্তায় নেমে বিক্ষোভে অংশ নিচ্ছে। তিনি বলেন, তিনি অরাজকতা নয়, শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে চান। পাশাপাশি তাঁর প্রশ্ন, যে সরকার নিজের রাজ্যের গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠানকে রক্ষা করতে পারে না, তারা কীভাবে বাংলার ভবিষ্যৎ সুরক্ষিত করবে।

এই মন্তব্যের পরেই তৃণমূলের পক্ষ থেকে তীব্র প্রতিক্রিয়া আসে। তৃণমূলের মুখপাত্র জয়প্রকাশ মজুমদার বলেন, যাদবপুরে যা হচ্ছে, তার পিছনে বিজেপিরই মদত রয়েছে। তাঁর দাবি, অতিবাম বা যাদের ‘টুকরে গ্যাং’ বলা হচ্ছে, তাদেরও বিজেপি পরোক্ষে সাহায্য করছে।

অন্যদিকে, যাদবপুরের অধ্যাপক এবং বাম প্রার্থী পার্থপ্রতিম বিশ্বাস বলেন, এই ধরনের অভিযোগ নতুন নয়। তাঁর মতে, রাজ্য ও কেন্দ্র—দুই শাসক দলই বারবার যাদবপুরের ছাত্রদের দেশবিরোধী বলে দাগিয়ে দেওয়ার চেষ্টা করে। তিনি আরও বলেন, দেশের বিভিন্ন রিপোর্টেই যাদবপুর বিশ্ববিদ্যালয় শীর্ষস্থানে রয়েছে, যা প্রমাণ করে সেখানে শিক্ষার পরিবেশ ঠিকই রয়েছে।

এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানউতোর আরও বেড়েছে। ভোটের আগে যাদবপুর ইস্যু এখন নতুন করে রাজনৈতিক বিতর্কের কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts