Shopping cart

TnewsTnews
  • Home
  • রাজ্য
  • বড় স্বস্তি অভিষেকের! আমতলার ৫ তলা অফিস ভাঙায় হাই কোর্টের স্থগিতাদেশ
রাজ্য

বড় স্বস্তি অভিষেকের! আমতলার ৫ তলা অফিস ভাঙায় হাই কোর্টের স্থগিতাদেশ

abhishek banerjee calcutta high court 1
Email :5

আমতলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) পাঁচতলা কার্যালয় ভাঙার কাজে আপাতত স্থগিতাদেশ দিল কলকাতা হাই কোর্ট। আদালত জানিয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ভবন ভাঙার কাজ বন্ধ রাখতে হবে এবং স্থিতাবস্থা বজায় রাখতে হবে। পাশাপাশি এই নির্মাণ সংক্রান্ত যাবতীয় তথ্য আদালতে জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

শনিবার ডায়মন্ড হারবারের আমতলায় অভিষেকের (Abhishek Banerjee) কার্যালয়ে বুলডোজার চালানো হয়। রবিবার জরুরি ভিত্তিতে কলকাতা হাই কোর্টে শুনানির আবেদন জানানো হয়। বিচারপতি রাজা বসু চৌধুরীর এজলাসে মামলার শুনানি হয়।

আবেদনকারীর আইনজীবী কিশোর দত্ত আদালতে জানান, ৩০ জুন নোটিস দেওয়া হলেও শুনানির জন্য পর্যাপ্ত সময় দেওয়া হয়নি। তাঁর দাবি, ভবনের মালিককে সঠিকভাবে শুনানির সুযোগ না দিয়েই ভাঙার কাজ শুরু করা হয়েছে (Abhishek Banerjee)।

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীও আদালতে অভিযোগ করেন, তাঁদের কাছে কোনও চূড়ান্ত আদেশ পৌঁছানো হয়নি। অথচ পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে ভবন ভাঙার কাজ চলছে (Abhishek Banerjee)।

রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সুরজিৎ নাথ মিত্র আদালতে জানান, ৩০ জুন নোটিস দেওয়া হয়েছিল এবং নির্মাণের কোনও অনুমোদন ছিল না। তবে বিচারপতি বলেন, সমস্ত নথি খতিয়ে না দেখে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়।

এরপরই আদালত নির্মাণ সংক্রান্ত সমস্ত তথ্য তলব করে এবং মামলাটি নিয়মিত বেঞ্চে পাঠানোর নির্দেশ দেয়। ততদিন পর্যন্ত ভবন ভাঙার কাজ বন্ধ থাকবে।

তবে ভবন থেকে পুলিশ যে জিনিসপত্র বাজেয়াপ্ত করেছে, তা ফেরত দেওয়ার আবেদন আদালত খারিজ করে দিয়েছে। বিচারপতি জানিয়েছেন, আপাতত পুলিশের আগের পদক্ষেপে কোনও হস্তক্ষেপ করা হবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts