Shopping cart

TnewsTnews
  • Home
  • রাজ্য
  • ভোটের আগেই রণক্ষেত্র কলকাতা! একবালপুরে বিজেপি-তৃণমূল সংঘর্ষে উত্তেজনা
রাজ্য

ভোটের আগেই রণক্ষেত্র কলকাতা! একবালপুরে বিজেপি-তৃণমূল সংঘর্ষে উত্তেজনা

bjp tmc fags
Email :6

ভোটের মুখে ফের উত্তপ্ত কলকাতার একবালপুর এলাকা (Kolkata)। বিজেপি প্রার্থী রাকেশ সিং-এর সমর্থনে হোসেন শাহ রোডে আয়োজিত একটি সভাকে কেন্দ্র করে সোমবার রাতে ব্যাপক উত্তেজনা ছড়ায়। অভিযোগ, ওই সভা চলাকালীন বিজেপি ও তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়।

প্রত্যক্ষদর্শীদের দাবি, সভার সময় কয়েকজন ব্যক্তি বিজেপির বিরুদ্ধে স্লোগান দিতে শুরু করেন। বিজেপির অভিযোগ, তারা তৃণমূল-ঘনিষ্ঠ। এরপর পাল্টা স্লোগান দিতে শুরু করে বিজেপি কর্মীরাও। মুহূর্তের মধ্যে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং হাতাহাতি শুরু হয়। অভিযোগ, এই ঘটনায় এক বিজেপি মহিলা কর্মী গুরুতর আহত হন (Kolkata)।

এই সময় রাকেশ সিং ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না বলে তিনি দাবি করেন। পরে তিনি সেখানে পৌঁছালে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। এরপর তিনি এবং তাঁর সমর্থকরা একবালপুর থানার সামনে গিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন। রাস্তায় বসে অবস্থান-বিক্ষোভও করা হয় (Kolkata)।

অন্যদিকে, তৃণমূল কর্মী-সমর্থকরাও থানার সামনে জড়ো হয়ে পাল্টা বিক্ষোভ দেখায়। ফলে থানার সামনে কার্যত রণক্ষেত্রের মতো পরিস্থিতি তৈরি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করে বলে জানা গেছে।

এই ঘটনায় এক বিজেপি মহিলা কর্মী ছাড়াও রাকেশ সিংয়ের পরিবারের এক সদস্য আহত হয়েছেন বলে দাবি করা হয়েছে। পরিস্থিতি চরমে পৌঁছালে অসুস্থ হয়ে পড়েন রাকেশ সিংও (Kolkata)।

রাকেশ সিং অভিযোগ করেন, অনুমতি নিয়েই সভা করা হচ্ছিল, কিন্তু হঠাৎ কয়েকজন এসে বিশৃঙ্খলা সৃষ্টি করে। তাঁর দাবি, পুলিশ উপস্থিত থাকলেও কোনও ব্যবস্থা নেয়নি এবং বিজেপি কর্মীদের মারধর করা হয়েছে। পরে কয়েকজনকে গ্রেফতার করা হলেও তাদের ছাড়ানোর জন্য তৃণমূল চাপ সৃষ্টি করছে বলেও তিনি অভিযোগ করেন।

অন্যদিকে, তৃণমূল পক্ষের দাবি, সভার সময় এক ব্যক্তি আপত্তিকর মন্তব্য করলে স্থানীয়রা প্রতিবাদ জানায় এবং সেখান থেকেই উত্তেজনা শুরু হয়। পরে পরিস্থিতি আরও খারাপ হয় বলে তাঁদের দাবি।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts