Shopping cart

TnewsTnews
  • Home
  • Important
  • খাস কলকাতায় নেতাজির মূর্তি ভাঙচুর! রাতের অন্ধকারে কে ভাঙল ডান হাত? তদন্তে পুলিশ
রাজ্য

খাস কলকাতায় নেতাজির মূর্তি ভাঙচুর! রাতের অন্ধকারে কে ভাঙল ডান হাত? তদন্তে পুলিশ

netaji statue
Email :7

কলকাতার নিউ আলিপুরে নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তি ভাঙা অবস্থায় (Netaji Statue) উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, রাতের অন্ধকারে ৮১ নম্বর ওয়ার্ডের বটতলা তিন মাথার মোড়ে থাকা নেতাজির আবক্ষ মূর্তির ডান হাত ভেঙে দেওয়া হয়েছে।

স্থানীয় বাসিন্দাদের দাবি, বুধবার পর্যন্ত মূর্তিটি (Netaji Statue) অক্ষত ছিল। বৃহস্পতিবার সকালে এলাকার মানুষ মূর্তিটি ভাঙা অবস্থায় দেখতে পান। নেতাজির ডান হাত কী ভাবে ভাঙল, কে বা কারা এর পিছনে রয়েছে, তা নিয়ে তৈরি হয়েছে রহস্য।

ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় বিজেপির কর্মী-সমর্থকেরা পৌঁছন। তাঁদের অভিযোগ, রাতের অন্ধকারের সুযোগ নিয়ে দুষ্কৃতীরা মূর্তিতে ভাঙচুর চালিয়েছে (Netaji Statue) । ঘটনার সঙ্গে কারা জড়িত, তা খুঁজে বের করার জন্য পুলিশের কাছে অভিযোগ জানানো হবে বলে জানিয়েছেন তাঁরা। বিষয়টি দলের রাজ্য নেতৃত্বকেও জানানো হবে বলে জানা গিয়েছে।

বিজেপির দক্ষিণ কলকাতার সম্পাদক তারক বন্দ্যোপাধ্যায় বলেন, বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্যের বিরুদ্ধে কড়া অবস্থানের কথা জানিয়েছেন। নেতাজিকে অসম্মান করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও বার্তা দেওয়া হয়েছে। সেই ঘোষণার পরেই কলকাতায় নেতাজির মূর্তি ভাঙার ঘটনা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে দাবি তাঁর (Netaji Statue) ।

তারক বন্দ্যোপাধ্যায়ের আরও বক্তব্য, রাজ্যের ২৯৪টি বিধানসভা কেন্দ্রের পরিষেবা কেন্দ্রগুলির নাম ‘নেতাজি সুভাষচন্দ্র বসু পরিষেবা কেন্দ্র’ করার কথা জানানো হয়েছে। এমন ঘোষণার পর নিউ আলিপুরে নেতাজির মূর্তি ভাঙার ঘটনায় দ্রুত তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত বলে দাবি করেছেন তিনি।

ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। মূর্তিটি কী ভাবে ভাঙল, ঘটনাটি ইচ্ছাকৃত ভাঙচুর কি না এবং এর সঙ্গে কারা জড়িত, তদন্তের পরেই তা স্পষ্ট হবে। আপাতত নিউ আলিপুরে নেতাজির মূর্তি ভাঙার ঘটনাকে ঘিরে এলাকায় চাপা উত্তেজনা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts