Shopping cart

TnewsTnews
  • Home
  • Important
  • ফের বদলাবে আবহাওয়া! উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টির সতর্কতা, এবার কি ভিজবে কলকাতাও?
জেলা

ফের বদলাবে আবহাওয়া! উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টির সতর্কতা, এবার কি ভিজবে কলকাতাও?

heavy rain in north bengal edit
Email :1

উত্তরবঙ্গে আপাতত স্বস্তির কোনও লক্ষণ নেই। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস (Weather Update) অনুযায়ী, শুক্রবার ও শনিবার উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার ও সোমবার আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলায় অতি ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে। পাহাড়ি এলাকায় টানা বৃষ্টির জেরে ধস নামার আশঙ্কাও রয়েছে।

আবহাওয়া দপ্তর (Weather Update) জানিয়েছে, গভীর নিম্নচাপ মধ্যপ্রদেশের দিকে সরে যাওয়ায় এখন তার সরাসরি প্রভাব বাংলায় নেই। তবে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। শনিবার থেকে সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কিছুটা কম থাকতে পারে।

অন্যদিকে উত্তরবঙ্গে উত্তর দিনাজপুর, কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে (Weather Update) । রবিবার ও সোমবার আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। দার্জিলিং, কালিম্পং এবং কোচবিহারেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। টানা বৃষ্টিতে পাহাড়ি এলাকায় ধস নামতে পারে। নিচু এলাকা জলমগ্ন হওয়ার পাশাপাশি তিস্তা, তোর্সা ও জলঢাকা নদীর জলস্তরও বাড়তে পারে। কৃষিকাজেও প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।

কলকাতাসহ দক্ষিণবঙ্গে শনিবার থেকে সোমবার পর্যন্ত মূলত হালকা বা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে (Weather Update) । কোথাও কোথাও দু-এক পশলা বৃষ্টি হলেও ভারী বৃষ্টির সম্ভাবনা কম। তবে মঙ্গলবার থেকে পরিস্থিতির পরিবর্তন হতে পারে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে। কলকাতাতেও বৃষ্টি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তিও বজায় থাকতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts