Shopping cart

TnewsTnews
  • Home
  • দেশ
  • রোপওয়ে ছিঁড়ে ট্রলিটি মাটিতে, মহাসমুন্দে ২৮ বছরের যুবতীর মৃত্যু
দেশ

রোপওয়ে ছিঁড়ে ট্রলিটি মাটিতে, মহাসমুন্দে ২৮ বছরের যুবতীর মৃত্যু

ropeway accident
Email :3

ছত্তিশগড়ের মহাসমুন্দ জেলায় তীর্থযাত্রা থেকে ফেরার পথে ভয়াবহ রোপওয়ে দুর্ঘটনায় (Ropeway Accident) মৃত্যু হলো ২৮ বছরের এক যুবতীর। খল্লারি মাতা মন্দির থেকে ফেরার সময় আচমকাই রোপওয়ের কেবল ছিঁড়ে গিয়ে ট্রলিটি মাটিতে আছড়ে পড়ে। এই দুর্ঘটনায় (Ropeway Accident) আরও সাতজন যাত্রী আহত হয়েছেন। ঘটনাস্থলে পৌঁছেই স্থানীয়রা আহতদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে পাঠান। কিছু আহতের অবস্থা গুরুতর।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ঘটনাটি (Ropeway Accident) চোখের পলকে ঘটে। যাত্রীরা কিছু বুঝে ওঠার আগেই কেবল ছিঁড়ে ট্রলিটি নিচে পড়ে যায়। পুলিশ ও উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে মনে করা হচ্ছে কেবল ছিঁড়ে যাওয়াই দুর্ঘটনার কারণ। তবে পুরো ঘটনা নিয়ে তদন্ত চলছে। কোনও গাফিলতি থাকলে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts