Shopping cart

TnewsTnews
  • Home
  • Important
  • মমতার বড় সিদ্ধান্ত! বিধানসভায় বিরোধী দলনেতা হচ্ছেন এই হেভিওয়েট নেতা
রাজ্য

মমতার বড় সিদ্ধান্ত! বিধানসভায় বিরোধী দলনেতা হচ্ছেন এই হেভিওয়েট নেতা

mamata banerjee pain edit
Email :2

ছাব্বিশের বিধানসভা নির্বাচনে বিজেপির কাছে ক্ষমতা হারানোর পর এবার বিরোধী আসনে বসতে চলেছে তৃণমূল কংগ্রেস। ফল প্রকাশের এক সপ্তাহের মধ্যেই বিধানসভায় নিজেদের পরিষদীয় দল গঠন করে ফেলল ঘাসফুল শিবির (TMC)।

শনিবার রাতে দলীয় সূত্রে জানা গিয়েছে, বালিগঞ্জের বিধায়ক এবং রাজ্যের প্রাক্তন মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়কে বিরোধী দলনেতা করা হয়েছে (TMC)। দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা এবং বিধানসভা পরিচালনায় দক্ষতার কারণেই তাঁর উপর ভরসা রেখেছে তৃণমূল নেতৃত্ব।

একই সঙ্গে কলকাতা বন্দরের বিধায়ক ও প্রাক্তন মন্ত্রী ফিরহাদ হাকিমকে পরিষদীয় দলের চিফ হুইপ বা মুখ্য সচেতকের দায়িত্ব দেওয়া হয়েছে (TMC)। এছাড়া চৌরঙ্গীর বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায় এবং ধনেখালির বিধায়ক অসীমা পাত্রকে উপ দলনেতা করা হয়েছে। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এই সিদ্ধান্তের কথা জানিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন (TMC)।

শনিবার সকালেই ব্রিগেডে শপথ নিয়েছে নতুন বিজেপি সরকার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পাশাপাশি মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন অগ্নিমিত্রা পাল, দিলীপ ঘোষ, নিশীথ প্রামাণিক, ক্ষুদিরাম টুডু এবং অশোক কীর্তনিয়া। নতুন সরকার দায়িত্ব নেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই নিজেদের পরিষদীয় দল ঘোষণা করে রাজনৈতিক বার্তা দিল তৃণমূল।

রাজনৈতিক মহলের মতে, অভিজ্ঞ এবং সংগঠনের ভিত শক্ত এমন নেতাদেরই সামনে আনা হয়েছে। শোভনদেব চট্টোপাধ্যায় দীর্ঘদিন মন্ত্রী হিসেবে কাজ করেছেন। অন্যদিকে ফিরহাদ হাকিম প্রশাসনিক অভিজ্ঞতায় অন্যতম পরিচিত মুখ। ফলে বিধানসভায় বিজেপি সরকারের বিরুদ্ধে তৃণমূলের লড়াইয়ে এই টিম গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে বলেই মনে করা হচ্ছে।

Related Tag:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts