Shopping cart

TnewsTnews
  • Home
  • Important
  • ভোট সামলানোর পুরস্কার! শুভেন্দুর সবচেয়ে ভরসার পদে এবার সুব্রত গুপ্ত
রাজ্য

ভোট সামলানোর পুরস্কার! শুভেন্দুর সবচেয়ে ভরসার পদে এবার সুব্রত গুপ্ত

subrata gupta and suvendu adhikai
Email :2

বাংলায় নতুন সরকার গঠনের পরই বড় দায়িত্ব পেলেন অবসরপ্রাপ্ত আইএএস অফিসার সুব্রত গুপ্ত (Subrata Gupta)। ছাব্বিশের বিধানসভা নির্বাচনে বিশেষ পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন তিনি। অবাধ ও শান্তিপূর্ণ ভোট করানোর জন্য বিভিন্ন মহলে প্রশংসাও কুড়িয়েছিলেন। এবার তাঁকেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পরামর্শদাতা হিসেবে নিয়োগ করলেন রাজ্যপাল আর এন রবি।

নির্বাচন কমিশনের তরফে বাংলার ভোটে বিশেষ পর্যবেক্ষক করে পাঠানো হয়েছিল সুব্রত গুপ্তকে (Subrata Gupta)। ভোট চলাকালীন রাজ্যের বিভিন্ন এলাকায় ঘুরে পরিস্থিতির উপর নজর রাখেন তিনি। কমিশনের নির্দেশ কার্যকর করতে প্রশাসনের সঙ্গে নিয়মিত যোগাযোগও রাখেন। এ বার বাংলায় ভোটপর্বে বড় কোনও অশান্তির ঘটনা সামনে আসেনি। ভোট লুঠ বা রক্তপাতের অভিযোগও কার্যত শোনা যায়নি। সেই কারণেই নির্বাচন কমিশনের পাশাপাশি বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্ত ও মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজকুমার আগরওয়ালের ভূমিকাও বিশেষভাবে আলোচনায় আসে।

ভোটের ফল প্রকাশের পর শুভেন্দু অধিকারী দীর্ঘক্ষণ বৈঠক করেন সুব্রত গুপ্তর (Subrata Gupta) সঙ্গে। রাজনৈতিক মহলের একাংশের দাবি, সেই বৈঠকেই তাঁকে মুখ্যমন্ত্রীর পরামর্শদাতা হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। গত ৭ মে নির্বাচন কমিশন বিশেষ পর্যবেক্ষকের দায়িত্ব থেকে সুব্রত গুপ্তকে অব্যাহতি দেয়। তার পরই রাজ্যপালের নির্দেশে সরকারি বিজ্ঞপ্তি জারি করে তাঁকে মুখ্যমন্ত্রীর পরামর্শদাতা পদে নিয়োগ করা হয়।

নতুন সরকারের এই সিদ্ধান্ত ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে জোর আলোচনা শুরু হয়েছে। প্রশাসনিক অভিজ্ঞতা ও নির্বাচনী পর্যবেক্ষণের অভিজ্ঞতা আগামী দিনে শুভেন্দু সরকারের কাজে বড় ভূমিকা নিতে পারে বলেই মনে করছেন ওয়াকিবহাল মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts