Shopping cart

TnewsTnews
  • Home
  • Important
  • ‘এখনও সময় আছে, ফিরে আসুন’! বিদ্রোহীদের উদ্দেশে মমতার আবেগঘন বার্তা, তুমুল জল্পনা রাজনীতিতে
রাজ্য

‘এখনও সময় আছে, ফিরে আসুন’! বিদ্রোহীদের উদ্দেশে মমতার আবেগঘন বার্তা, তুমুল জল্পনা রাজনীতিতে

mamata 2 edit
Email :1

রাজ্যের রাজনৈতিক পালাবদলের পর থেকেই তৃণমূলের অন্দরে ভাঙন ও দলবদলের ঘটনা নিয়ে আলোচনা চলছে। একের পর এক নেতা-নেত্রী শিবির বদল করায় দলের ভিত নড়ে গিয়েছে বলেই রাজনৈতিক মহলের একাংশের মত। এই পরিস্থিতিতে বুধবার বিদ্রোহীদের উদ্দেশে কড়া বার্তার পাশাপাশি ফিরে আসার আহ্বানও জানালেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

বারুইপুরের ঘটনায় প্রতিবাদ জানিয়ে বুধবার কালীঘাটপন্থী তৃণমূলের উদ্যোগে একটি মিছিল হয়। মিছিলকে ঘিরে উত্তেজনার অভিযোগ ওঠে। তৃণমূলের দাবি, তাঁদের কয়েকজন কর্মী হামলার শিকার হন এবং কয়েকজন অসুস্থ হয়ে পড়েন। এই ঘটনার পর সামাজিক মাধ্যমে সরাসরি কর্মীদের উদ্দেশে বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

তিনি (Mamata Banerjee) বলেন, যাঁরা দল ছেড়ে অন্য শিবিরে গিয়েছেন, তাঁদের জন্যই কর্মীদের উপর অত্যাচার বেড়েছে। তাঁর অভিযোগ, অনেকেই এখন বিজেপির সঙ্গে হাত মিলিয়েছেন। সেই প্রসঙ্গ টেনে মমতা বলেন, কর্মীরা যেন বিশ্বাসঘাতকদের ক্ষমা না করেন।

বারুইপুরে নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে কয়েকজন তৃণমূল নেতার বক্তব্যেরও সমালোচনা করেন তিনি। মমতার দাবি, তৃণমূলের প্রতীক নিয়ে জিতে এখন অনেকেই অন্য রাজনৈতিক অবস্থান নিয়েছেন। তাঁর কথায়, যদি তৃণমূলে থাকতে হয়, তাহলে দলের সঙ্গেই থাকতে হবে। আর যদি অন্য দলকে সমর্থন করেন, তাহলে প্রকাশ্যেই সেই সিদ্ধান্ত নেওয়া উচিত (Mamata Banerjee)।

বিদ্রোহীদের উদ্দেশে আবেগঘন আবেদনও জানান মমতা। তিনি বলেন, এখনও সময় রয়েছে নিজের ঘরে ফিরে আসার। কর্মীদের ত্যাগ ও সংগ্রামের কথা স্মরণ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, বহু কর্মী একসময় তাঁদের জন্য ভোটের দিন থেকে গণনা পর্যন্ত লড়াই করেছেন। সেই কর্মীদের সঙ্গে বিশ্বাসঘাতকতা না করার আবেদন জানান তিনি।

তিনি আরও বলেন, মাঝামাঝি অবস্থানে থেকে কোনও লাভ নেই। হয় তৃণমূলের সঙ্গেই থাকতে হবে, নয়তো অন্য রাজনৈতিক পথ বেছে নিতে হবে। তাঁর এই বক্তব্য ঘিরে নতুন করে রাজনৈতিক জল্পনা শুরু হয়েছে। তৃণমূলের অন্দরের ভাঙন এবং ভবিষ্যৎ রাজনৈতিক সমীকরণ নিয়ে এখন নতুন আলোচনা শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts