Shopping cart

TnewsTnews
  • Home
  • Important
  • মুখ্যমন্ত্রী হয়েই বড় চমক থালাপতি বিজয়ের! ফ্রি বিদ্যুৎ, নারী সুরক্ষায় কড়া নির্দেশ
দেশ

মুখ্যমন্ত্রী হয়েই বড় চমক থালাপতি বিজয়ের! ফ্রি বিদ্যুৎ, নারী সুরক্ষায় কড়া নির্দেশ

thalapati vijay 1
Email :2

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে রবিবার শপথ নিলেন দক্ষিণী সুপারস্টার থালাপতি বিজয় (Thalapathy Vijay)। তাঁর শপথের মধ্য দিয়েই রাজ্যে নতুন রাজনৈতিক অধ্যায়ের সূচনা হল বলে মনে করছে রাজনৈতিক মহল। মুখ্যমন্ত্রী পদে বসেই একাধিক বড় ঘোষণা করেছেন বিজয়। নারীদের সুরক্ষা, বিনামূল্যে বিদ্যুৎ এবং মাদকের বিরুদ্ধে কড়া পদক্ষেপের নির্দেশ দিয়েছেন তিনি।

শপথ নেওয়ার পর প্রথমেই বিজয়ের (Thalapathy Vijay) মুখে শোনা যায় তামিল শব্দবন্ধ ‘এন নেনজিল কুডিয়িরুক্কুম’। যার অর্থ, ‘যে আমার হৃদয়ে বাস করে’। দীর্ঘদিন ধরেই নিজের অনুরাগীদের এভাবেই সম্বোধন করেন তিনি।

মুখ্যমন্ত্রী (Thalapathy Vijay) হিসেবে প্রথম সিদ্ধান্তেই তামিলনাড়ুর মানুষের জন্য ২০০ ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ দেওয়ার ঘোষণা করেছেন বিজয়। পাশাপাশি রাজ্যে মাদক সমস্যা মোকাবিলার জন্য বিশেষ টাস্ক ফোর্স গঠনের নির্দেশ দিয়েছেন। মহিলাদের নিরাপত্তা জোরদার করতে আলাদা হেল্পলাইন নম্বর এবং বিশেষ নারী সুরক্ষা বাহিনী তৈরির কথাও ঘোষণা করেছেন তিনি।

শুধু তাই নয়, শিক্ষা, স্বাস্থ্য, পানীয় জল, কৃষি এবং শিল্প নিয়েও বড় পরিকল্পনার কথা জানিয়েছেন নতুন মুখ্যমন্ত্রী। বিজয়ের দাবি, কৃষক ও জেলেদের স্বার্থ রক্ষায় বিশেষ গুরুত্ব দেওয়া হবে (Thalapathy Vijay)।

নিজের জীবনের লড়াইয়ের কথাও এদিন তুলে ধরেন তিনি। বিজয় বলেন, “একজন সহকারী পরিচালকের ছেলে আজ মুখ্যমন্ত্রী হয়েছে। আমি অভাব দেখেছি, খিদে দেখেছি। কোনও রাজপরিবার থেকে আসিনি। অনেক অপমান সহ্য করেছি। আমি আপনাদের ছেলে, আপনাদের ভাইয়ের মতো।”

তামিলনাড়ুতে সরকার গঠনের জন্য প্রয়োজন ছিল ১১৮টি আসন। বিজয়ের দল টিভিকে একাই জেতে ১০৮টি আসনে। পরে কংগ্রেস এবং বামেদের সমর্থনে সেই সংখ্যা পৌঁছয় ১১৬-তে। শেষ পর্যন্ত ভিসিকে এবং আইইউএমএল-এর সমর্থনে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করে টিভিকে।

জোটের সমর্থন নিয়ে শেষ মুহূর্ত পর্যন্ত জোর রাজনৈতিক টানাপোড়েন চললেও শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন থালাপতি বিজয়। আর প্রথম দিনেই একাধিক বড় ঘোষণা করে রাজ্যবাসীর নজর কেড়েছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts