Shopping cart

TnewsTnews
  • Home
  • রাজ্য
  • তৃণমূলের হোয়াটসঅ্যাপ গ্রুপেই বিস্ফোরণ! সুদীপ বনাম সুব্রত সংঘাতে তোলপাড় দল
রাজ্য

তৃণমূলের হোয়াটসঅ্যাপ গ্রুপেই বিস্ফোরণ! সুদীপ বনাম সুব্রত সংঘাতে তোলপাড় দল

sudip banerjee 2
Email :2

বিধানসভা নির্বাচনে ভরাডুবির পর থেকেই তৃণমূল কংগ্রেসের অন্দরে অসন্তোষ বাড়ছে। একাধিক নেতা প্রকাশ্যে দলের বিরুদ্ধে মুখ খুলেছেন। অনেক মুখপাত্রকে সাসপেন্ডও করা হয়েছে। এর মধ্যেই এবার দলের হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রকাশ্যে সংঘাতে জড়ালেন প্রবীণ নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় (Sudip Banerjee) এবং তৃণমূল কাউন্সিলর সুব্রত বন্দ্যোপাধ্যায়।

সূত্রের খবর, উত্তর কলকাতার একটি তৃণমূল হোয়াটসঅ্যাপ গ্রুপে এই বচসার ঘটনা ঘটে। ভোটের ফল প্রকাশের পর অনেক তৃণমূল কর্মী ঘরছাড়া বলে অভিযোগ তোলেন কাউন্সিলর সুব্রত বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, দলীয় নেতৃত্ব কর্মীদের ঘরে ফেরানোর বিষয়ে যথেষ্ট সক্রিয় নয়।

এই অভিযোগ নিয়েই শুরু হয় দুই নেতার মধ্যে তর্ক। অভিযোগ, সেই সময় সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় (Sudip Banerjee) কাউন্সিলর সুব্রত বন্দ্যোপাধ্যায়কে কটূক্তি করেন। এমনকি ঘুরিয়ে অপমানজনক মন্তব্যও করা হয় বলে অভিযোগ উঠেছে।

উল্লেখ্য, উত্তর কলকাতায় এবারের বিধানসভা নির্বাচনে বড় ধাক্কা খেয়েছে তৃণমূল। সাতটি আসনের মধ্যে চারটিতেই হারতে হয়েছে দলকে। কাশীপুর-বেলগাছিয়া, শ্যামপুকুর, মানিকতলা এবং জোড়াসাঁকোতে পরাজিত হয়েছে তৃণমূল। অন্যদিকে চৌরঙ্গী, এন্টালি এবং বেলেঘাটায় জয় পেয়েছে ঘাসফুল শিবির।

চৌরঙ্গী কেন্দ্র থেকে জয়ী হয়েছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়ের (Sudip Banerjee) স্ত্রী নয়না বন্দ্যোপাধ্যায়। বেলেঘাটা থেকে জিতেছেন কুণাল ঘোষ। তবে উত্তর কলকাতার ফলাফল নিয়ে দলের অন্দরে চাপা ক্ষোভ বাড়ছিলই। এবার সেই ক্ষোভ প্রকাশ্যে চলে এল বলে মনে করছে রাজনৈতিক মহল।

ভোটের ফল প্রকাশের পর থেকেই তৃণমূলের অন্দরে ভাঙনের ইঙ্গিত মিলছে। একের পর এক নেতা দলীয় নেতৃত্ব এবং সংগঠন নিয়ে প্রশ্ন তুলছেন। এই পরিস্থিতিতে সুদীপ-সুব্রত সংঘাত নতুন করে অস্বস্তিতে ফেলেছে তৃণমূল নেতৃত্বকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts