Shopping cart

TnewsTnews
  • Home
  • Important
  • চিনার পার্ক ছাড়ছেন শুভেন্দু! এবার মুখ্যমন্ত্রীর নতুন ঠিকানা আলিপুরের ‘সৌজন্য’
রাজ্য

চিনার পার্ক ছাড়ছেন শুভেন্দু! এবার মুখ্যমন্ত্রীর নতুন ঠিকানা আলিপুরের ‘সৌজন্য’

suvendu Adhikari 2
Email :3

পশ্চিমবঙ্গে প্রথম বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর এবার বদলে যাচ্ছে শুভেন্দু অধিকারীর কলকাতার ঠিকানা (Chief Minister House)। এতদিন কলকাতায় এলে তিনি চিনার পার্কের ফ্ল্যাটে থাকতেন। কিন্তু মুখ্যমন্ত্রী হওয়ার পর এবার থেকে আলিপুরের ‘সৌজন্য’ ভবনেই থাকার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আলিপুরের জাজেস কোর্ট রোডে অবস্থিত ‘সৌজন্য’ মূলত ভিভিআইপিদের থাকার জন্য তৈরি হয়েছিল (Chief Minister House)। ২০১৮ সালে তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ভবনের উদ্বোধন করেছিলেন। এবার সেই ভবনেই থাকতে চলেছেন নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ইতিমধ্যেই সেখানে প্রস্তুতির কাজ শুরু হয়ে গিয়েছে বলে প্রশাসনিক সূত্রে খবর।

শুভেন্দু অধিকারীর (Chief Minister House) পৈতৃক বাড়ি পূর্ব মেদিনীপুরের কাঁথিতে। তাঁদের বাড়ির নাম ‘শান্তিকুঞ্জ’। সেখানেই তাঁর বাবা-মা এবং পরিবারের অন্য সদস্যরা থাকেন। কাঁথিতে গেলে শুভেন্দু সাধারণত সেই বাড়িতেই থাকেন। তবে রাজনৈতিক এবং প্রশাসনিক কাজের জন্য কলকাতায় এলে এতদিন চিনার পার্কের ফ্ল্যাটেই উঠতেন তিনি। এখন মুখ্যমন্ত্রী হওয়ার পর তাঁর সরকারি আবাস বদলানো হচ্ছে।

শনিবার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে শপথগ্রহণের অনুষ্ঠান শেষ করে গভীর রাতে কাঁথির বাড়িতে পৌঁছন শুভেন্দু অধিকারী (Chief Minister House)। তাঁকে একবার দেখার জন্য বাড়ির সামনে ভিড় জমিয়েছিলেন বহু মানুষ। ফুলের মালা এবং পুষ্পস্তবক দিয়ে শুভেচ্ছা জানান সমর্থকেরা।

মুখ্যমন্ত্রী (Chief Minister House) বাড়িতে পৌঁছনোর পর শান্তিকুঞ্জের সামনে নিরাপত্তা বাড়াতে গার্ডরেল বসিয়েছিল পুলিশ। তবে অধিকারী পরিবারের অনুরোধে পরে সেই গার্ডরেল সরিয়ে নেওয়া হয়। পরিবারের তরফে জানানো হয়, সাধারণ মানুষের যাতায়াতে সমস্যা হোক, তা তাঁরা চান না।

রবিবার বিকেল পর্যন্ত কাঁথির শান্তিকুঞ্জেই ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এরপর প্রশাসনিক কাজের জন্য কলকাতায় ফেরার কথা রয়েছে তাঁর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts