Shopping cart

TnewsTnews
  • Home
  • Important
  • তারাতলা বিপর্যয়ে বিস্ফোরক দাবি! বিধানসভায় নথি দেখিয়ে কাকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী?
রাজ্য

তারাতলা বিপর্যয়ে বিস্ফোরক দাবি! বিধানসভায় নথি দেখিয়ে কাকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী?

cm suvedu Adhikari 6
Email :3

তারাতলার ভয়াবহ গোডাউন ধসের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯। হাসপাতালে এখনও চিকিৎসাধীন রয়েছেন একাধিক আহত ব্যক্তি। তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গিয়েছে। বৃহস্পতিবার বিধানসভায় শোকপ্রকাশ করে মৃতদের পরিবার এবং আহতদের জন্য আর্থিক সহায়তার ঘোষণা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari)।

রাজ্য সরকারের পক্ষ থেকে মৃতদের পরিবারকে ১০ লক্ষ টাকা এবং আহতদের ১ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। তবে শোকপ্রকাশের পাশাপাশি এই দুর্ঘটনার নেপথ্যে নির্মাণ সংক্রান্ত গাফিলতি এবং অনুমোদন প্রক্রিয়া নিয়ে একাধিক প্রশ্নও তোলেন মুখ্যমন্ত্রী (CM Suvendu Adhikari)।

বিধানসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি (CM Suvendu Adhikari) একটি নির্মাণ পরিকল্পনার নথি দেখান। তাঁর দাবি, ওই নথিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদনের স্বাক্ষর রয়েছে। কাঠামোগত ত্রুটি থাকা সত্ত্বেও কীভাবে নির্মাণের অনুমতি দেওয়া হয়েছিল, তা নিয়েই প্রশ্ন তোলেন তিনি।

মুখ্যমন্ত্রীর (CM Suvendu Adhikari) অভিযোগ, নির্মাণ পরিকল্পনায় ত্রুটি থাকা সত্ত্বেও অনুমোদন দেওয়া হয়েছিল। এই ঘটনায় কারা দায়িত্বে ছিলেন এবং কীভাবে অনুমোদন প্রক্রিয়া সম্পন্ন হয়েছিল, তা খতিয়ে দেখার প্রয়োজন রয়েছে বলেও তিনি জানান।

তারাতলার যে এলাকায় এই গোডাউন নির্মাণ করা হচ্ছিল, সেই এলাকা নিয়েও রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে। দুর্ঘটনার পর ঘটনাস্থলে স্থানীয় জনপ্রতিনিধিদের উপস্থিতি এবং তাঁদের ভূমিকা নিয়েও বিতর্ক তৈরি হয়েছে।

উল্লেখ্য, বুধবার গোডাউনের একটি বড় অংশ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। সেই সময় বহু শ্রমিক সেখানে কাজ করছিলেন বলে জানা যায়। দুর্ঘটনার পর থেকেই পুলিশ, দমকল, সেনাবাহিনী এবং উদ্ধারকারী দল যৌথভাবে তল্লাশি ও উদ্ধার অভিযান চালাচ্ছে।

ঘটনার প্রকৃত কারণ জানতে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে। নির্মাণ পরিকল্পনা, অনুমোদনের নথি এবং কাজের পদ্ধতি সব দিকই খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের রিপোর্ট সামনে এলে ধসের প্রকৃত কারণ সম্পর্কে আরও স্পষ্ট তথ্য পাওয়া যাবে বলে মনে করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts