Shopping cart

TnewsTnews
  • Home
  • Important
  • ইসকন দেবে খাবার, তবু পাতে থাকবে ডিম! মুখ্যমন্ত্রীর ঘোষণায় বদলে গেল সব হিসাব
রাজ্য

ইসকন দেবে খাবার, তবু পাতে থাকবে ডিম! মুখ্যমন্ত্রীর ঘোষণায় বদলে গেল সব হিসাব

cm suvendu Adhikari edit
Email :2

স্কুলের মিড ডে মিল (Mid Day Meal) নিয়ে চলা বিতর্কের মাঝেই বড় ঘোষণা করল রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, মিড ডে মিলের দায়িত্ব ইসকনের হাতে থাকলেও পড়ুয়াদের ডিম থেকে বঞ্চিত হতে হবে না। ইসকনের পরিবেশিত খাবারের পাশাপাশি আলাদা করে ডিম দেওয়ার ব্যবস্থা করা হবে।

বুধবার নবান্নে সরকারি স্কুলগুলির জন্য একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, এতদিন প্রাথমিক ও উচ্চ প্রাথমিক স্তরে মিড ডে মিলের (Mid Day Meal) বরাদ্দে পার্থক্য ছিল। এবার সেই বৈষম্য দূর করে প্রাথমিক স্তরেও মাথাপিছু বরাদ্দ দশ টাকা করা হয়েছে। আগামী এক অগস্ট থেকে নতুন বরাদ্দ কার্যকর হবে।

একই দিন থেকে রাজ্যের স্কুলগুলিতে মিড ডে মিল পরিবেশনের দায়িত্ব নেবে ইসকন। মুখ্যমন্ত্রীর দাবি, ইসকন সাত্ত্বিক ও পুষ্টিকর খাবার পরিবেশন করবে। সেই খাবারের পাশাপাশি পড়ুয়াদের জন্য আলাদা করে সেদ্ধ ডিম দেওয়ার ব্যবস্থাও থাকবে, যাতে শিশুদের পর্যাপ্ত প্রোটিন নিশ্চিত করা যায় (Mid Day Meal)।

ইসকনের হাতে মিড ডে মিলের (Mid Day Meal) দায়িত্ব দেওয়ার সিদ্ধান্তকে ঘিরে আগে থেকেই বিতর্ক শুরু হয়েছিল। কারণ, ইসকন নিরামিষ খাবার পরিবেশন করে। সেই কারণে অনেকেই পড়ুয়াদের পুষ্টি নিয়ে প্রশ্ন তুলেছিলেন। এবার ডিম দেওয়ার ঘোষণার পর সেই বিতর্ক অনেকটাই থামবে বলে মনে করা হচ্ছে।

সরকার জানিয়েছে, এক অগস্ট থেকে এই প্রকল্পের সূচনা হবে। সপ্তাহে এক দিন বা দুই দিন পড়ুয়াদের সেদ্ধ ডিম দেওয়া হবে। একইসঙ্গে মিড ডে মিল রান্নার সঙ্গে যুক্ত কর্মীদের মাসিক সম্মানী দুই হাজার টাকা থেকে বাড়িয়ে তিন হাজার টাকা করার ঘোষণাও করেছেন মুখ্যমন্ত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts