ভোটের আগে শেষ মুহূর্তের প্রচারে খিদিরপুরের মনসাতলার সভা থেকে একাধিক গুরুত্বপূর্ণ অভিযোগ তুললেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি দাবি করেন, কোনও গোলমাল হলে তা বাড়িয়ে দাঙ্গার পরিস্থিতি তৈরি করে সাধারণ মানুষকে গ্রেফতার করা হতে পারে। তাই ভোটারদের শান্ত থাকার এবং কোনও সমস্যায় না জড়ানোর পরামর্শ দেন তিনি (Mamata Banerjee)।
পুলিশের ভূমিকাতেও প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী। তাঁর অভিযোগ, স্থানীয় পুলিশ নিরপেক্ষভাবে কাজ করছে না। একইসঙ্গে ভোটের মেশিন নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। মমতার দাবি, খারাপ মেশিন ব্যবহার করা হলে ভোট অন্য দিকে চলে যেতে পারে। তাই ভোটের দিন থেকে গণনা পর্যন্ত মেশিনের উপর নজর রাখার জন্য কর্মী-সমর্থকদের সতর্ক করেন তিনি (Mamata Banerjee)।
এদিন বামেদের বিরুদ্ধেও সরব হন তৃণমূল নেত্রী। তিনি অভিযোগ করেন, কিছু রাজনৈতিক দল বিজেপির সঙ্গে গোপন সমঝোতা করছে। একইসঙ্গে ভোটারদের উদ্দেশে তিনি বলেন, ভোটার স্লিপের কপি সংরক্ষণ করে রাখতে, যা ভবিষ্যতে কাজে লাগতে পারে(Mamata Banerjee)।
কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধেও তীব্র আক্রমণ শানান মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, রাজ্যে নাগরিকত্ব সংক্রান্ত কোনও প্রক্রিয়া চালু করতে দেওয়া হবে না। পাশাপাশি কিছু সম্পত্তি দখলের চেষ্টার বিরুদ্ধেও কড়া অবস্থান নেওয়ার বার্তা দেন তিনি।
উল্লেখ্য, আগামী বুধবার দ্বিতীয় দফার ভোট অনুষ্ঠিত হবে। কলকাতা-সহ সাতটি জেলার ১৪২টি আসনে ভোটগ্রহণ হবে। তার আগে সোমবার সন্ধ্যা পর্যন্ত প্রচার চালানোর সুযোগ রয়েছে প্রার্থীদের। সেই শেষ লগ্নেই রাজনৈতিক উত্তাপ চরমে উঠেছে।










