Shopping cart

TnewsTnews
  • Home
  • Important
  • তারাতলার পর বড় অভিযান! কলকাতার সব নির্মীয়মাণ বহুতলে হানা, যা সিদ্ধান্ত হল জানলে চমকে যাবেন
রাজ্য

তারাতলার পর বড় অভিযান! কলকাতার সব নির্মীয়মাণ বহুতলে হানা, যা সিদ্ধান্ত হল জানলে চমকে যাবেন

taratala edited
Email :2

তারাতলার (Taratala) মর্মান্তিক বিপর্যয়ের পর নির্মীয়মাণ ভবনের নিরাপত্তা নিয়ে বড় পদক্ষেপ করল রাজ্য সরকার। মুখ্যমন্ত্রীর গঠিত উচ্চপর্যায়ের কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হল কলকাতা পুরসভায়। বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, আগামী চব্বিশ ঘণ্টার মধ্যে নির্মাণ পরিদর্শনের জন্য একটি মান নির্ধারণ প্রক্রিয়া তৈরি করা হবে। সেই নির্দেশিকা অনুযায়ী আগামী সপ্তাহ থেকেই কলকাতার একশো চুয়াল্লিশটি ওয়ার্ডে নির্মীয়মাণ বাণিজ্যিক ভবন, বড় আবাসন এবং ব্যক্তিগত নির্মাণ প্রকল্পে বিশেষ অডিট শুরু হবে।

শুক্রবারের বৈঠকে উপস্থিত ছিলেন কলকাতা পুলিশের কমিশনার অজয় নন্দা, কলকাতা পুরসভার কমিশনার স্মিতা পান্ডে, কমিটির চেয়ারম্যান রাজেশ পান্ডে এবং কমিটির অন্যান্য সদস্যরা (Taratala) । বৈঠক সূত্রে জানা গিয়েছে, বিভিন্ন অঞ্চলভিত্তিক বিশেষ দল গঠন করা হবে। প্রতিটি দলের লক্ষ্য থাকবে দিনে যত বেশি সম্ভব নির্মীয়মাণ ভবন পরিদর্শন করা এবং নির্ভুল অডিট রিপোর্ট তৈরি করা। প্রশাসনের দাবি, এই প্রক্রিয়ায় কোনও রাজনৈতিক প্রভাব কাজ করবে না।

অডিটের (Taratala) সময় ভবনের নকশা অনুমোদিত হয়েছে কি না, অনুমোদিত নকশা অনুযায়ী নির্মাণকাজ চলছে কি না এবং নিরাপত্তা সংক্রান্ত নিয়ম মানা হচ্ছে কি না, সেই সব বিষয় খতিয়ে দেখা হবে। পাশাপাশি আরও কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ও প্রাথমিক নির্দেশিকায় অন্তর্ভুক্ত করা হচ্ছে বলে জানা গিয়েছে।

অন্যদিকে তারাতলার (Taratala) বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ষোলো। এখনও উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। গোটা এলাকাকে ছয়টি ভাগে ভাগ করে বিশেষ যন্ত্রের সাহায্যে ধ্বংসস্তূপে তল্লাশি চালানো হচ্ছে। পাশাপাশি উদ্ধারকাজে যাতে কোনও বাধা না আসে, তার জন্য ঘটনাস্থলের কাছেই অস্থায়ী নিবিড় পরিচর্যা কেন্দ্র তৈরি করা হয়েছে। সেখানে চিকিৎসক, জীবনরক্ষাকারী যন্ত্র, প্রয়োজনীয় ওষুধ এবং অন্যান্য চিকিৎসা সামগ্রী মজুত রাখা হয়েছে। উদ্ধার অভিযানে কেউ আহত হলে সঙ্গে সঙ্গেই প্রাথমিক চিকিৎসার ব্যবস্থাও করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts