Shopping cart

TnewsTnews
  • Home
  • জেলা
  • হঠাৎ কেন রাজ্যের বারো জেলার মাদ্রাসায় বিশেষ নজরদারি? বড় নির্দেশ সরকারের
জেলা

হঠাৎ কেন রাজ্যের বারো জেলার মাদ্রাসায় বিশেষ নজরদারি? বড় নির্দেশ সরকারের

madrasa 1
Email :4

রাজ্যের বারোটি জেলার মাদ্রাসায় (Madrasa) বিশেষ পরিদর্শনের নির্দেশ দিয়েছে সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দপ্তর। এই কাজের জন্য আঠারো সদস্যের একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে। আগামী পনেরো জুলাই থেকে পরিদর্শন শুরু হবে। একুশে জুলাইয়ের মধ্যে কমিটিকে বিস্তারিত রিপোর্ট জমা দিতে হবে। সেই রিপোর্টের ভিত্তিতেই পরবর্তী সিদ্ধান্ত নেবে রাজ্য সরকার।

যে জেলাগুলিতে এই বিশেষ পরিদর্শন হবে (Madrasa), সেগুলি হল কোচবিহার, উত্তর দিনাজপুর, মালদহ, মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, নদিয়া, হুগলি, হাওড়া, উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনা। সরকারি নির্দেশ অনুযায়ী, এই জেলাগুলির স্বীকৃত ও অস্বীকৃত অনুদানবিহীন সব ধরনের মাদ্রাসাতেই পরিদর্শন চালানো হবে।

পরিদর্শনের দায়িত্বে থাকবেন মাদ্রাসা (Madrasa) শিক্ষা দপ্তর, মাদ্রাসা সার্ভিস কমিশন এবং সংখ্যালঘু বিষয়ক দপ্তরের শীর্ষ আধিকারিকরা। ছাত্রছাত্রীদের শিক্ষার মান, পাঠদানের ব্যবস্থা, ভবনের অবস্থা, পরিকাঠামো, পাঠ্যক্রম, নিরাপত্তা এবং অন্যান্য প্রয়োজনীয় বিষয় খতিয়ে দেখা হবে। সমস্ত তথ্য সংগ্রহ করে একুশে জুলাইয়ের মধ্যে বিস্তারিত রিপোর্ট জমা দিতে হবে।

এই কর্মসূচি সফল করতে সংশ্লিষ্ট জেলাগুলির জেলাশাসকদের প্রয়োজনীয় সহযোগিতার নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিটি জেলায় পরিদর্শনকারী আধিকারিকদের সহায়তার জন্য একজন করে প্রশাসনিক আধিকারিক নিয়োগ করতে বলা হয়েছে (Madrasa)। পাশাপাশি যাতায়াতের জন্য গাড়ি-সহ প্রয়োজনীয় সমস্ত প্রশাসনিক ব্যবস্থা নিশ্চিত করার নির্দেশও দিয়েছে সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দপ্তর।

Related Tags:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts