Shopping cart

TnewsTnews
  • Home
  • Important
  • শেষ দফার ভোটের আগে বঙ্গ রাজনীতিতে ‘হাইভোল্টেজ’! কেজরিওয়াল-তেজস্বী-হেমন্ত একসঙ্গে তৃণমূলের মঞ্চে
রাজ্য

শেষ দফার ভোটের আগে বঙ্গ রাজনীতিতে ‘হাইভোল্টেজ’! কেজরিওয়াল-তেজস্বী-হেমন্ত একসঙ্গে তৃণমূলের মঞ্চে

hemnta kejriwal mamata
Email :10

শেষ দফার ভোটের আগে বঙ্গ রাজনীতিতে তুঙ্গে উত্তেজনা। তৃণমূলের সমর্থনে এবার রাজ্যে আসছেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Bengal Election)। বালিগঞ্জ কেন্দ্রের তৃণমূল প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায়ের সমর্থনে রবিবার তিনি সভা করবেন বলে জানা গিয়েছে। একই সঙ্গে পাশের কেন্দ্রগুলির তৃণমূল প্রার্থীরাও ওই সভায় উপস্থিত থাকতে পারেন।

দলীয় সূত্রে খবর, রবিবার বিকেল পাঁচটা নাগাদ গুরু রবিদাস পার্কের পিছনে একটি জনসভা করবেন অরবিন্দ কেজরিওয়াল। তিলজলা রোড এলাকাতেও তাঁর কর্মসূচি রয়েছে (Bengal Election)। বালিগঞ্জের প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায়ের পক্ষে তিনি প্রচার করবেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর দেখা হওয়ার সম্ভাবনাও রয়েছে বলে রাজনৈতিক মহলে জল্পনা ছড়িয়েছে। আগেই জানা গিয়েছিল, প্রচারের শেষ পর্যায়ে রাজ্যে আসবেন কেজরিওয়াল। ২৬ ও ২৭ এপ্রিলও তাঁর একাধিক সভা রয়েছে।

অন্যদিকে, শনিবার থেকেই তৃণমূলের সমর্থনে রাজ্যে আসছেন একাধিক বিরোধী জোটের শীর্ষ নেতা। রাষ্ট্রীয় জনতা দলের নেতা তেজস্বী যাদব বরাহনগর এলাকায় আলমবাজার মোড়ে তৃণমূল প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে প্রচার করবেন (Bengal Election)। এরপর তিনি জোড়াসাঁকো ও রাসবিহারী এলাকায়ও সভা করবেন। একই দিনে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনও রাজ্যে আসছেন এবং চন্দননগর ও শ্রীরামপুরে তৃণমূল প্রার্থীদের সমর্থনে সভা করবেন।

রাজ্যের শেষ দফার ভোট হবে ২৯ এপ্রিল, যেখানে মোট ১৪২টি আসনে ভোটগ্রহণ হবে। ২৭ এপ্রিল শেষ হচ্ছে প্রচারপর্ব। তার আগেই তৃণমূলের পাশে দাঁড়াতে একের পর এক বিরোধী শিবিরের শীর্ষ নেতা রাজ্যে আসায় রাজনৈতিক উত্তাপ আরও বাড়ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts