Shopping cart

TnewsTnews
  • Home
  • রাজ্য
  • একুশে জুলাই নিয়ে বড় লড়াই! তৃণমূলের আগে মাঠে কংগ্রেস, উঠল বিস্ফোরক দাবি
রাজ্য

একুশে জুলাই নিয়ে বড় লড়াই! তৃণমূলের আগে মাঠে কংগ্রেস, উঠল বিস্ফোরক দাবি

congress 2 july
Email :3

একুশে জুলাইকে ঘিরে ফের উত্তপ্ত হয়ে উঠছে রাজ্য রাজনীতি। দীর্ঘদিন ধরে এই দিনটিকে শহিদ দিবস হিসেবে পালন করে আসছে তৃণমূল। তবে এবার সেই দিনকে ঘিরে নিজেদের কর্মসূচির ঘোষণা করল প্রদেশ কংগ্রেস (Congress)। পাশাপাশি সামনে আনল একাধিক রাজনৈতিক দাবি, যার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য ‘মনীশ গুপ্ত ফাইল’ প্রকাশের দাবি।

শুক্রবার সাংবাদিক বৈঠকে প্রদেশ কংগ্রেস (Congress) সভাপতি শুভঙ্কর সরকার জানান, আগামী একুশে জুলাই ‘শহিদ মিনার চলো’ কর্মসূচির আয়োজন করা হবে। তাঁর দাবি, উনিশশো তিরানব্বই সালের একুশে জুলাই গণতান্ত্রিক অধিকার রক্ষার আন্দোলনে যাঁরা প্রাণ হারিয়েছিলেন, তাঁদের স্মরণেই এই কর্মসূচি অনুষ্ঠিত হবে।

শুভঙ্কর সরকারের (Congress) বক্তব্য, এই কর্মসূচি শুধু শহিদদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য নয়। সংবিধান রক্ষা, ছাত্র-যুবদের ভবিষ্যৎ, বেকারত্ব, মূল্যবৃদ্ধি এবং সাধারণ মানুষের বিভিন্ন সমস্যার বিরুদ্ধেও এই কর্মসূচির মাধ্যমে প্রতিবাদের বার্তা দেওয়া হবে।

সাংবাদিক বৈঠকে তিনি উনিশশো তিরানব্বই সালের ঘটনার প্রসঙ্গ তুলে দাবি করেন, সেই সময়কার প্রশাসনিক সিদ্ধান্ত সম্পর্কে মানুষের সত্য জানার অধিকার রয়েছে। তাঁর অভিযোগ, তৎকালীন স্বরাষ্ট্রসচিব মণীশ গুপ্ত গুরুত্বপূর্ণ প্রশাসনিক দায়িত্বে ছিলেন। তাই ওই দিনের ঘটনাপ্রবাহ এবং গুলিচালনা সংক্রান্ত সমস্ত নথি প্রকাশ্যে আনার দাবি জানিয়েছে প্রদেশ কংগ্রেস (Congress)।

একুশে জুলাইয়ের কর্মসূচি সফল করতে প্রবীণ কংগ্রেস নেতা অমিতাভ চক্রবর্তীকে প্রধান আয়োজকের দায়িত্ব দেওয়া হয়েছে। খুব শীঘ্রই পূর্ণাঙ্গ আয়োজক কমিটি গঠন করা হবে বলেও জানানো হয়েছে। পাশাপাশি মাসের শেষদিকে সর্বভারতীয় কংগ্রেস নেতৃত্বের কলকাতা সফরের কথাও ঘোষণা করা হয়েছে। সেই বৈঠকে রাজ্যের সাংগঠনিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হবে বলে জানা গিয়েছে।

সাংবাদিক বৈঠকে দেশজুড়ে চলা ছাত্র আন্দোলনের প্রসঙ্গও তোলেন শুভঙ্কর সরকার। শিক্ষা ব্যবস্থা, পরীক্ষায় স্বচ্ছতা, বেকারত্ব এবং ছাত্র-যুবদের ভবিষ্যৎ নিয়ে কংগ্রেস আন্দোলন চালিয়ে যাবে বলেও তিনি জানান। একুশে জুলাইকে ঘিরে এবার রাজ্যের রাজনৈতিক উত্তাপ আরও বাড়বে বলেই মনে করছে রাজনৈতিক মহল।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts