Shopping cart

TnewsTnews
  • Home
  • Important
  • ভোট শান্তিপূর্ণ, তবে রিপোলের ইঙ্গিত! বিস্ফোরক মন্তব্য সিইও মনোজ আগরওয়ালের
রাজ্য

ভোট শান্তিপূর্ণ, তবে রিপোলের ইঙ্গিত! বিস্ফোরক মন্তব্য সিইও মনোজ আগরওয়ালের

ceo monaj
Email :3

দ্বিতীয় দফার ভোট খুব ভালোভাবে চলছে বলে জানিয়েছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল (Manoj Agarwal)। তিনি বলেন, ভোটাররা শান্তিপূর্ণভাবে ভোট দিতে কেন্দ্রে আসছেন এবং এটি গণতন্ত্রের উৎসব হিসেবে চলছে।

তবে তিনি জানান, যেসব জায়গা থেকে অভিযোগ আসছে, সেগুলি খতিয়ে দেখা হচ্ছে। প্রয়োজনে সেখানে পুনর্নির্বাচন বা রিপোল করা হবে বলেও স্পষ্ট করেন তিনি।

নদিয়ার চাপড়া এলাকায় বিজেপি এজেন্টকে মারধরের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, বিষয়টি নিয়ে কমিশন ব্যবস্থা নিয়েছে। এ ধরনের ঘটনা রাজ্যের ভাবমূর্তি ক্ষুণ্ণ করে বলেও মন্তব্য করেন তিনি (Manoj Agarwal)।

ফলতা এলাকায় ইভিএম ঘিরে বিতর্ক প্রসঙ্গে মনোজ কুমার আগরওয়াল জানান, যেখানে যেখানে টেপ লাগানোর মতো অভিযোগ পাওয়া গেছে, সেগুলির রিপোর্ট চাওয়া হয়েছে এবং তদন্ত চলছে। তিনি বলেন, যদি অভিযোগ প্রমাণিত হয়, তাহলে সংশ্লিষ্ট এলাকায় পুনরায় ভোট করানো হবে (Manoj Agarwal)।

ভবানীপুরে উত্তেজনার প্রসঙ্গে তিনি জানান, দ্রুত কুইক রেসপন্স টিম ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে। কেন্দ্রীয় বাহিনী প্রথমে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করে, পরিস্থিতি নিয়ন্ত্রণে না এলে প্রয়োজন অনুযায়ী কঠোর পদক্ষেপ নেয়।

এছাড়া তিনি বলেন, এইবার রাজ্যে মাত্র দুই দফায় ভোট হচ্ছে এবং ভোট যদি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়, ভবিষ্যতে এক দফাতেই ভোট করানো সম্ভব হতে পারে, যেমন অন্যান্য রাজ্যে হয়।

ইভিএম সংক্রান্ত অভিযোগ নিয়েও তিনি জানান, কোথাও কোথাও সামান্য দেরি হয়েছে, প্রায় দশ মিনিটের মতো। তবে সমস্ত অভিযোগ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। বিষ্ণুপুর, ফলতা সহ একাধিক এলাকা থেকে অভিযোগ এসেছে এবং সেগুলির রিপোর্ট তলব করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts