Shopping cart

TnewsTnews
  • Home
  • রাজ্য
  • শুভেন্দুর ঘনিষ্ঠ চন্দ্রনাথ খুনে বড় সাফল্য, অবশেষে ধরা মূল অভিযুক্ত
দেশ

শুভেন্দুর ঘনিষ্ঠ চন্দ্রনাথ খুনে বড় সাফল্য, অবশেষে ধরা মূল অভিযুক্ত

arrested 1
Email :6

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারী ও ঘনিষ্ঠ আপ্তসহায়ক চন্দ্রনাথ রথ খুনের (Chandranath Rath Murder) মামলায় বড় সাফল্য পেল তদন্তকারী সংস্থা। সোমবার সিবিআই এবং মুজফফরনগর পুলিশের যৌথ অভিযানে গ্রেফতার করা হল মূল অভিযুক্ত রাজকুমার সিংকে।

তদন্তকারীদের দাবি, হরিদ্বার থেকে দিল্লির দিকে পালানোর চেষ্টা করছিল অভিযুক্ত। সেই সময় এনএইচ-৫৮ জাতীয় সড়কের ছাপার টোল প্লাজা এলাকা থেকে তাকে আটক করা হয়। ধৃত রাজকুমার সিংয়ের বাড়ি উত্তরপ্রদেশের বালিয়া জেলায় (Chandranath Rath Murder)।

রবিবারও দিল্লির স্বরূপনগরের একটি বাড়িতে অভিযান চালিয়েছিল সিবিআই এবং উত্তরপ্রদেশ পুলিশের যৌথ দল। কিন্তু সেই সময় অভিযুক্তের খোঁজ মেলেনি। পরে সোমবার সকালে হরিদ্বার-দিল্লি হাইওয়ের একটি টোল প্লাজার কাছে তাকে পাকড়াও করা হয়। তদন্তকারীদের অনুমান, গ্রেফতার এড়াতেই দিল্লিতে পালানোর চেষ্টা করছিল রাজকুমার (Chandranath Rath Murder)।

সিবিআই সূত্রে খবর, এর আগে এই মামলায় রাজ্য পুলিশের বিশেষ তদন্তকারী দল মায়াঙ্ক ও রাজ সিং-সহ তিনজনকে গ্রেফতার করেছিল। ধৃতদের জেরা করেই সামনে আসে রাজকুমার সিংয়ের নাম। এরপর থেকেই তার খোঁজে তল্লাশি চালাচ্ছিল তদন্তকারীরা।

উল্লেখ্য, বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার দু’দিন পর, গত ৬ মে রাতে উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামে গুলি করে খুন করা হয় চন্দ্রনাথ রথকে। বাইকে করে আসা দুষ্কৃতীরা তাঁর গাড়িকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালায়। সেই সময় গাড়ির সামনের আসনে বসেছিলেন চন্দ্রনাথ। ঘটনায় আহত হন গাড়ির চালকও। পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা চন্দ্রনাথকে মৃত ঘোষণা করেন।

এই হত্যাকাণ্ড ঘিরে রাজ্য রাজনীতিতে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। রবিবার চন্দ্রনাথ রথের শ্রাদ্ধানুষ্ঠানে তাঁর বাড়িতে যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নিহতের মা হাসিরানি রথকে তিনি আশ্বাস দেন, দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং বিচার নিশ্চিত করা হবে।

বর্তমানে পুরো ঘটনার তদন্ত করছে সিবিআই। তদন্তকারীরা খতিয়ে দেখছেন খুনের নেপথ্যে আর কারা জড়িত রয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts