Shopping cart

TnewsTnews
  • Home
  • রাজ্য
  • বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে ৬৩৫ কোটি টাকার গরমিল? বিস্ফোরক দাবি শুভেন্দুর
রাজ্য

বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে ৬৩৫ কোটি টাকার গরমিল? বিস্ফোরক দাবি শুভেন্দুর

cm suvedu Adhikari 6
Email :3

বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনকে কেন্দ্র করে নতুন রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে রাজ্যে। দীর্ঘদিন ধরেই এই সম্মেলন নিয়ে প্রশ্ন তুলে আসছিল বিজেপি। বিরোধী দল থাকার সময় থেকেই বিজেপির অভিযোগ ছিল, এই সম্মেলনের মাধ্যমে প্রকৃত শিল্প বিনিয়োগের চেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে প্রচারে। সরকার পরিবর্তনের পর এবার সেই অভিযোগকে সামনে এনে তদন্তের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari)।

নরেন্দ্র মোদী সরকারের বারো বছর পূর্তি উপলক্ষে বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী। সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি দাবি করেন, বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের আয়োজনের জন্য একটি অনুষ্ঠান পরিচালনাকারী সংস্থাকে মোট ৬৩৫ কোটি টাকা দেওয়া হয়েছিল (CM Suvendu Adhikari)।

মুখ্যমন্ত্রীর (CM Suvendu Adhikari) দাবি, এই বিপুল অর্থ কীভাবে এবং কোন কোন খাতে ব্যয় করা হয়েছে, তার বিস্তারিত হিসাব খতিয়ে দেখা হবে। শুধু প্রশাসনিক তদন্ত নয়, প্রয়োজনে আর্থিক অনিয়মের অভিযোগে মামলা দায়ের করা হবে বলেও জানান তিনি। একই সঙ্গে আর্থিক দুর্নীতির তদন্তে বিশেষজ্ঞ সংস্থার সাহায্য নেওয়ার কথাও উল্লেখ করেন মুখ্যমন্ত্রী।

শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari) বক্তব্য, সরকার কোনও অভিযোগকে হালকাভাবে দেখবে না। কোথাও আর্থিক অনিয়ম হয়ে থাকলে তার পূর্ণাঙ্গ তদন্ত হবে এবং দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, তৃণমূল সরকারের আমলে বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন ছিল রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ শিল্প সম্মেলন। এই মঞ্চ থেকে বিপুল বিনিয়োগের প্রস্তাব এসেছে বলে বারবার দাবি করেছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যে শিল্পায়নের ক্ষেত্রে এই সম্মেলনের ভূমিকা নিয়েও তৃণমূল নেতৃত্ব একাধিকবার সাফল্যের দাবি করেছিল।

তবে শুরু থেকেই এই সম্মেলনের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছিল বিজেপি। তাদের অভিযোগ ছিল, ঘোষিত বিনিয়োগের বড় অংশ বাস্তবে কার্যকর হয়নি। সেই বিতর্কের মধ্যেই এবার আর্থিক অনিয়মের অভিযোগ তুলে তদন্তের ঘোষণা করল নতুন সরকার। ফলে বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনকে ঘিরে রাজনৈতিক চাপানউতোর আরও বাড়তে পারে বলেই মনে করছে রাজনৈতিক মহল।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts