Shopping cart

TnewsTnews
  • Home
  • Important
  • বাংলার মঞ্চে কেজরীবাল! কংগ্রেস-বামকে ভোট না দেওয়ার ডাক
রাজ্য

বাংলার মঞ্চে কেজরীবাল! কংগ্রেস-বামকে ভোট না দেওয়ার ডাক

arvind kejriwal 12
Email :2

তৃণমূলের সমর্থনে প্রচারে এসে বেলেঘাটায় রাজনৈতিক উত্তাপ বাড়ালেন অরবিন্দ কেজরীবাল (Arvind Kejeriwal)। রবিবার তৃণমূল প্রার্থী কুণাল ঘোষ-এর সমর্থনে সভা করতে গিয়ে তিনি বাম ও কংগ্রেসকে কড়া ভাষায় আক্রমণ করেন। পাশাপাশি ভোট ভাগ না করার বার্তাও দেন।

কেজরীবাল (Arvind Kejeriwal) বলেন, কংগ্রেস বা বামেদের ভোট দিলে তা নষ্ট হবে। তাঁর দাবি, এই দলগুলি জিততে চায় না, বরং ভোট ভাগ করতে চায়। তাই তিনি সরাসরি তৃণমূল প্রার্থীকে ভোট দেওয়ার আবেদন জানান। একসময় বিরোধী জোটে থাকলেও এখন সেই সম্পর্ক থেকে দূরত্ব বেড়েছে বলেই মনে করা হচ্ছে।

এদিন বিজেপিকেও ছাড়েননি তিনি। মহিলাদের জন্য মাসে তিন হাজার টাকা দেওয়ার প্রতিশ্রুতি নিয়ে কটাক্ষ করে বলেন, আগেও একই ধরনের প্রতিশ্রুতি দেওয়া হলেও তা পূরণ হয়নি। তাঁর অভিযোগ, এই ধরনের প্রতিশ্রুতি বাস্তবে কার্যকর হয় না Arvind Kejeriwal)।

তৃণমূল কর্মী-সমর্থকদের উদ্দেশে তিনি বলেন, বিজেপির বিরুদ্ধে লড়াই করতে সাহস দরকার এবং বাংলার মানুষ সেই লড়াই চালিয়ে যাচ্ছে। তিনি আরও জানান, তাঁর দল তৃণমূল এবং মমতা বন্দ্যোপাধ্যায়-এর পাশে রয়েছে।

ভোটের আগে এই প্রচারসভা ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে জোর চর্চা শুরু হয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts