Shopping cart

TnewsTnews
  • Home
  • দেশ
  • ১২ বছর পূর্তিতে মোদীর বিস্ফোরক দাবি! কংগ্রেসকে নিশানা করে কী বললেন প্রধানমন্ত্রী?
দেশ

১২ বছর পূর্তিতে মোদীর বিস্ফোরক দাবি! কংগ্রেসকে নিশানা করে কী বললেন প্রধানমন্ত্রী?

pm modi 123
Email :4

প্রধানমন্ত্রী (PM Modi) হিসেবে এক যুগ পূর্ণ করলেন নরেন্দ্র মোদী। টানা ১২ বছর দেশের শাসনভার সামলানোর পর নিজের সরকারের সাফল্য তুলে ধরার পাশাপাশি কংগ্রেসকে তীব্র আক্রমণ করলেন তিনি। মোদীর দাবি, দেশের মানুষ এখন রাজনৈতিক স্থিরতার গুরুত্ব বুঝতে পেরেছেন এবং সেই কারণেই দীর্ঘদিন ধরে এনডিএ সরকারের উপর আস্থা রেখেছেন।

প্রধানমন্ত্রী (PM Modi) বলেন, ২০১৪ সালের আগে দীর্ঘ সময় ধরে দেশে রাজনৈতিক অস্থিরতা ছিল। তার ফলে দেশের উন্নয়ন বাধাগ্রস্ত হয়েছে এবং নানা ক্ষেত্রে ক্ষতির মুখে পড়তে হয়েছে। বর্তমানে দেশের মানুষ একটি স্থিতিশীল সরকারের কাজ প্রত্যক্ষ করছেন বলেও মন্তব্য করেন তিনি।

মোদীর (PM Modi) বক্তব্য, কংগ্রেসের উপর থেকে মানুষের ভরসা উঠে যাওয়ার পর দেশের মানুষ এনডিএ-র হাতে দায়িত্ব তুলে দিয়েছিল। সেই দায়িত্ব সফলভাবে পালন করছে বর্তমান সরকার। তাঁর দাবি, গত কয়েক বছরে দেশের প্রায় ২৫ কোটি মানুষ দারিদ্র্যের সীমা থেকে বেরিয়ে এসেছেন এবং নতুন মধ্যবিত্ত শ্রেণির অংশ হয়েছেন।

তিনি আরও বলেন, উন্নত ভারতের স্বপ্ন এখন আর কোনও ব্যক্তি, রাজনৈতিক দল বা সরকারের একার লক্ষ্য নয়। এটি এখন সমগ্র দেশের সংকল্পে পরিণত হয়েছে। দেশের উন্নয়নের গতি নিয়ে মানুষের যে ধারণা ছিল, তা বদলে দিতে সক্ষম হয়েছে বর্তমান সরকার বলেও দাবি করেন প্রধানমন্ত্রী (PM Modi)।

কংগ্রেসকে আক্রমণ করে মোদী বলেন, দীর্ঘদিনের শাসনে দেশকে পিছিয়ে দিয়েছিল ওই দল। তাঁর অভিযোগ, কংগ্রেসের কাজের ধরনে নানা সমস্যা এবং ব্যর্থতা ছিল, যার প্রভাব দেশের উন্নয়নের উপর পড়েছিল।

২০১৪ সালের নির্বাচনের প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী বলেন, সেই সময় তিনি বলেছিলেন দেশের মানুষ নতুন আশার আলো দেখতে শুরু করেছে। তাঁর দাবি, গত ১২ বছর ধরে দেশের মানুষ সেই আস্থা বজায় রেখেছে এবং উন্নয়নের পথে সরকারকে সমর্থন করেছে।

মোদীর কথায়, এই প্রথম দেশের মানুষ দেখেছে যে সরকার যদি স্পষ্ট উদ্দেশ্য এবং দৃঢ় সংকল্প নিয়ে কাজ করে, তাহলে উন্নয়ন অনেক দ্রুত গতিতে সম্ভব। এক যুগ পূর্তির দিনে সরকারের বিভিন্ন সাফল্যের কথা তুলে ধরে ভবিষ্যতের উন্নত ভারতের লক্ষ্যের কথাও উল্লেখ করেন প্রধানমন্ত্রী।

Related Tags:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts